পুরুলিয়ায় তৃণমূল সমর্থকের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ! গ্রামবাসীদের দাবিতে চাঞ্চল্য
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে বাড়িতে বিস্ফোরণ। সূত্রের খবর অনুযায়ী, সোমবার রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে বাড়িতে বিস্ফোরণ। সূত্রের খবর অনুযায়ী, সোমবার রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। অভিঘাত কাটলে দেখা যায়
দুটি শিশু পড়ে রয়েছে। তাদের নিয়ে যাওয়া হয় কাছেই ঝাড়খণ্ডের হাসপাতালে। দুটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুরুলিয়ার বাঘমুণ্ডির হুড়ুমদা গ্রাম। সূত্রের খবর অনুযায়ী, সেখানকার মহম্মদ মমিনের বাড়িতে সোমবার রাতে খেলা করছিল দুটি শিশু। হঠাৎই বিস্ফোরণ হয় সেখানে। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের কাজে ওই বাড়িতে বোমা মজুত করা হয়েছিল। সেই বোমাকেই বল ভেবে খেলতে গিয়েছিল দুটি শিশু। এরপরেই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। মহম্মদ মমিন এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত বলেই সূত্রের খবর।
বিস্ফোরণের খবর পেয়েই এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। বাড়িতে বাড়িতে তল্লাশি চলে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।












Click it and Unblock the Notifications