তৃণমূলে বড় ভাঙন হাওড়ায়! বিজেপিতে যোগ দিয়েই মমতাকে আক্রমণ নেতার

তৃণমূলে বড় ভাঙন হাওড়ার আমতায়। আমতা একনম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ দফতরের প্রাক্তন কর্মাধ্যক্ষ শান্তনু ঘোষ এবং স্থানীয় প্রায় ১৫০ জন কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।

তৃণমূলে বড় ভাঙন হাওড়ার আমতায়। আমতা একনম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ দফতরের প্রাক্তন কর্মাধ্যক্ষ শান্তনু ঘোষ এবং স্থানীয় প্রায় ১৫০ জন কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। তৃণমূল ত্যাগীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণের বিজেপি সভাপতি অনুপম মল্লিক।

তৃণমূলে বড় ভাঙন হাওড়ায়! বিজেপিতে যোগ দিয়েই মমতাকে আক্রমণ নেতার

এদিকে বিজেপিতে যোগ দেওয়ার পরেই বিস্ফোরক শান্তনু ঘোষ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যে গণতন্ত্রের হত্যাকারী তিনি। স্বাস্থ্য, শিক্ষা-সহ সব ক্ষেত্রেই রাজ্য পিছিয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন তিনি। মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। মোদীকে ভারতের রাষ্ট্রনায়ক বলেও বর্ণনা করেছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, হাওড়া গ্রামীণের বিজেপি সভাপতি অনুপম মল্লিক জানিয়েছেন, এই যোগদান পর্বের পর এলাকায় শক্তিশালী হল বিজেপি। তিনি আরও বলেন, বিভিন্ন দল থেকেই অনেকে বিজেপিতে যোগ দিতে চাইছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+