১৬ তারিখ থেকে খুলছে স্কুল, তার আগে বড় সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

১৬ তারিখ থেকে খুলছে স্কুল, তার আগে বড় সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

১৬ তারিখ থেকে রাজ্যে খুলছে স্কুল। তার আগে বড় সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন ১৬ তারিখে রাজ্যের সব স্কুল খুললেও ছাত্রছাত্রীদের স্কুলে আসা বাধ্যতামূলক নয়। অর্থাৎ কারোর অভিভাবক যদি মনে করেন তাঁরা সন্তানদের স্কুলে পাঠাবেন না সেটা করতে পারেন তিনি। কিন্তু এক্ষেত্রে যাঁরা স্কুলে যাবে না তাঁরা কীভাবে পড়াশোনা করবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্কুল খুলছে ১৬ তারিখ থেকে

স্কুল খুলছে ১৬ তারিখ থেকে

সব প্রস্তুতি প্রায় সারা। ১৬ নভেম্বর থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব স্কুল- কলেজ। ১ নভেম্বর থেকে স্কুলে যেতে শুরু করে দিেয়ছিলেন শিক্ষক-শিক্ষিকারা। সেই জন্য আগে থেকেই চালু করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন। স্কুল-কলেজে স্যানিটাইজেশনও শুরু হয়েছে। স্কুল কলেজ পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা হয়ে গিয়েছে। এই নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছে রাজ্য সরকার।

স্কুলে যাওয়া বাধ্যতা মূলক নয়

স্কুলে যাওয়া বাধ্যতা মূলক নয়

করোনা পরিস্থিতির মধ্যে খুলছে স্কুল। এই নিয়ে উদ্বেগ বেড়েছে অভিভাবক মহলে। করোনা সংক্রমণের কতটা রোধ করা যাবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন অনেকে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে সব রকম সাবধানতার কথা মাথায় রেখেই সব ব্যবস্থা করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরাতে চাইছেন বলেই স্কুল খোলার কথা বলেছেন।

স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়

স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়

করোনা পরিস্থিতিতে স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু স্কুলে গেলেই যেকরোনা ভাইরাসে আক্রান্ত হবেন এমন কোনও কথা নয়। সবরকম পরিস্থিতি বজায় রাখা হয়েছে। স্কুলে-কলেজে যথেষ্ট পরিমানে স্যানিটাইজেশন করা হয়েছে। তবে সরকার স্কুলে যাওয়ার জন্য কোনও বাধ্য বাধতকা করতে রাজি নয়। কারোর যদি মনে হয় তিনি সন্তানকে পাঠাবেন না তাঁরা নাও পাঠাতে পারেন। তবে অক্ষেত্রে যাঁরা স্কুলে যাবে না তাঁকা কীভাবে পড়াশোনা করবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এক সময়ে স্কুল নয়

এক সময়ে স্কুল নয়

করোনা সংক্রমণের মাঝে এই প্রথম রাজ্যে স্কুল খলছে। তার আগে শিক্ষক-শিক্ষিকাদের টিকাকরণ সুনিশ্চিত করা হয়ে গিয়েছে। রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল সাড়ে ন'টা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে। দশম ও দ্বাদশ শ্রেণি ক্লাস করবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। করোনা বিধি মেনে প্রতিদিন স্কুল করতে হবে। এদিকে আজ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আবার সাড়ে ৮০০ পার করেছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ একাধিক জায়গায় করোনা সংক্রমণ বাড়ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+