'কলকাতাতে আছি' বিজেপি যোগের জল্পনা উড়িয়ে জানালেন সব্যসাচী
সব জল্পনা উড়িয়ে শেষ অবধি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।
সব জল্পনা উড়িয়ে শেষ অবধি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন তার বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই শুধু কলকাতা নয় জাতীয় সংবাদমাধ্যমে খবর হয়ে যায় শোভন চট্টোপাধ্যায় এদিন বিজেপিতে যোগদান করছেন।

দুপুরের দিকে খবর আসে বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে দিল্লি গিয়েছেন মেয়র। এবং এদিন বিকেল সাড়ে চারটের সময় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন। তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই সংবাদ সংস্থা এএনআই একটি টুইট প্রকাশ করে সেই টুইটে এএনআই দাবি করে, শুধু শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় নয় এদিন বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূলের আর এক বড় নেতা তথা বিধান নগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।
এই খবরে স্বাভাবিকভাবেই হইচই পড়ে যায়। তবে পরে জানা গিয়েছে সব্যসাচী বাবু কলকাতাতেই রয়েছেন। দিল্লি যাননি। তিনি জানিয়েছেন, আমি কলকাতাতে রয়েছিস দিল্লি যাইনি। ফলে দলবদলের প্রশ্নই ওঠে না।












Click it and Unblock the Notifications