RG Kar case: "ডেথ সার্টিফিকেটই পাইনি," মেয়ের সুবিচার চাইতে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন অভয়ার মা-বাবা

RG Kar case: এবার মেয়ের বিচার চাইতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন আরজি কর হাসপাতালের (RG Kar Hospital rape and Murder) নির্যাতিতার পরিবার। শনিবার একথা জানালেন নিহত তরুণী চিকিৎসকের মা। তিনি ও তাঁর স্বামী অভয়ার (Abhaya Justice) বিচার চাইতে নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে আবেদন জানাবেন। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুললেন নিহত চিকিৎসকের মা।

এদিন তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এবিষয়ে তাঁর হস্তক্ষেপ কামনা করব। মেয়ের ধর্ষণ ও খুনের বিচারের আবেদন জানাব। মেয়ের অনেক বড় স্বপ্ন ছিল। কোনওদিনও ভাবিনি মেয়েকে এভাবে হারাব। এত কষ্ট পেয়ে ওঁকে মরতে হবে। ৭ মাস হয়ে গেল আমাদের ছেড়ে ওঁ চলে গেছে। কিন্তু বিচার কোথায় গেল? আমাদের কাছে এখনও পর্যন্ত ডেথ সার্টিফিকেটও নেই।"

rg kar

নিজের কর্মস্থলেই যদি মহিলা চিকিৎসক নিরাপদ না হন, তাহলে সুরক্ষা কোথায়? নারী দিবসে প্রশ্ন তোলেন অভয়ার মা। এপ্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রী ওঁনাদের জন্য সময় বের করে অবশ্যই দেখা করবেন ও তাঁদের আবেদন শুনবেন।" যদিও রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অধিকার সকলের রয়েছে। কিন্তু ভুলে গেলে হবে, মমতা ব্যানার্জিই প্রথম উদ্যোগ নিয়েছিলেন। যার জেরে মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছিল।"

উল্লেখ্য, এর আগে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে দিল্লিতে গিয়ে সিবিআই অধিকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নিহত চিকিৎসকের মা ও বাবা। তদন্তকারী অফিসার সীমা পাহুজা ও তাঁর টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জিও জানান নিহত চিকিৎসকের পরিবার। ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি তুলেছেন নিহত চিকিৎসকের পরিবার। চিঠিতে তারা সেই আর্জি জানিয়েছেন বলে সূত্র মারফত খবর।

অভিশপ্ত ৯ অগাস্ট। আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয় অভয়ার মৃতদেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। বছর একত্রিশের জুনিয়র চিকিৎসকের সঙ্গে ঘটা পৈশাচিক ঘটনার প্রতিবাদে তোলপাড় হয় গোটা দেশ। একমাত্র দোষীসাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। আদালতের এই নির্দেশে খুশি নয় নির্যাতিতার পরিবার। আর এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন অভয়ার বাবা-মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+