মালদহ সীমান্তে লাল সতর্কতা! বিএসএফ ও বিবিজির সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ, খবর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

মালদা সীমান্তে লাল সতর্কতা জারি বিএসএফ-এর। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তের বৈষ্ণবনগর শোভাপুর থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে বিএসএফ। তাদের আশঙ্কা জঙ্গিরাই অস্ত্র মজুত করেছিল।

মালদা সীমান্তে লাল সতর্কতা জারি বিএসএফ-এর। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তের বৈষ্ণবনগর শোভাপুর থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে বিএসএফ। তাদের আশঙ্কা জঙ্গিরাই অস্ত্র মজুত করেছিল। বাংলাদেশ বর্ডার গার্ডকে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দুদেশে চিরুনি তল্লাশি জোরদার করতে চলছে বৈঠক।

মালদহ সীমান্তে লাল সতর্কতা! বিএসএফ ও বিবিজির সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ, খবর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

যদিও, এই খবর নিয়ে সক্রিয় সোশ্যাল মিডিয়া। সেখানে দাবি করা হয়েছে, মালদা সীমান্ত দিয়ে ১০ জঙ্গির একটি দল প্রবেশের খবর আগে ভাগেই ছিল বিএসএফ এবং বিবিজির কাছে। সেই মতো ভোর রাতে অভিযান চলে। গঙ্গাবক্ষেই বিএসএফ এবং বিবিজির সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। দাবি, এক জঙ্গিরও নাকি মৃত্যু হয়েছে। তবে একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এই ঘটনার পরেই দুই দেশের সীমান্ত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। চিরুনি তল্লাশির খবর পাওয়া গিয়েছে সীমান্ত এলাকায়। সাধারণ মানুষকেও সতর্ক করা হয়েছে। সীমান্ত এলাকায় কোনও সন্দেহভাজন এবং আহত কোনও ব্যক্তিকে দেখলেই যাতে বিএসএফকে জানানো হয়, সে ব্যাপারেও চলছে প্রচার। মালদহ ও মুর্শিদাবাদের বেসরকারি হাসপাতালগুলিকেও সতর্ক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+