বাঁকুড়ার মুকুটমণিপুরে ঘুর্ণিঝড়ের ঘূর্ণি ঝড়ের তাণ্ডব! দুর্গতদের দেখতে এলাকায় বিধায়ক

এক ঘণ্টার তাণ্ডব। আর তাতেই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় বাঁকুড়ার মুকুট মণিপুরে। মুকুটমণিপুরের কাছে রানিবাঁধ ব্লকের নারকলি গ্রামের বেশ কয়েকটি বাড়ি তছনছ হয়ে যায়।

এক ঘণ্টার তাণ্ডব। আর তাতেই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় বাঁকুড়ার মুকুট মণিপুরে। মুকুটমণিপুরের কাছে রানিবাঁধ ব্লকের নারকলি গ্রামের বেশ কয়েকটি বাড়ি তছনছ হয়ে যায়।

বাঁকুড়ার মুকুটমণিপুরে ঘুর্ণিঝড়ের ব্যাপক তাণ্ডব! দুর্গতদের দেখতে এলাকায় বিধায়ক

বাঁকুড়ার রানীবাধ এলাকার নারকালি গ্রামে অন্তত ৩০টি বাড়ির চালা উড়ে গিয়েছে বলে খবর। মঙ্গলবার ওই এলাকায় যান এলাকার বিধায়ক জ্যোৎস্না মান্ডি। গ্রামের মানুষের পাশে থাকা ও তাঁদের সাহায্য করার কথা বললেও নির্বাচন বিধি থাকায় কতটা সাহায্য করা যাবে তা নিয়ে চিন্তিত তিনি। ওই বিধায়ক জানান যে তিনি এলাকার প্রশাসনের আধিকারিকদের সাথে এই নিয়ে কথা বলবেন।

সোমবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ‌এই গ্রাম। এভাবে ঘূর্ণিঝড়ের দৃশ্য স্থানীয়দের কাছে বিরল ঘটনার নামান্তর ছিল। ঘরের চালা উড়ে যাওয়ার পর এখন কি করে তারা সেখানে ‌থাকবেন তা বুঝতে পারছেন না বাসিন্দারা। বাসিন্দাদের দাবি ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল মুকুটমণিপুরের জলাধার।

এদিকে, মঙ্গলবার বিকেলে শিলা বৃষ্টি হয়েছে মালদা, নদীয়া জেলার বিভিন্ন এলাকায় ও‌ উত্তরবঙ্গের ধুপগড়ি এলাকায়। এই শিলা বৃষ্টির কারণে সেখানে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+