শোকার্ত মুকুলের বাড়িতে রাজীবের আগমন কি অরাজনৈতিক, গুঞ্জন তৃণমূলে ফেরার
বিজেপি নেতাদের থেকে দূরত্ব তৈরি করেই চলেছেন। এমনকী বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনেও তিনি নিষ্ক্রিয় ছিলেন। পক্ষান্তরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে তিনি তৎপর।
বিজেপি নেতাদের থেকে দূরত্ব তৈরি করেই চলেছেন। এমনকী বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনেও তিনি নিষ্ক্রিয় ছিলেন। পক্ষান্তরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে তিনি তৎপর। বিজেপির টিকিটে হেরে তিনি তৃণমূলে ফেরার রাস্তা তৈরি করতে আগ্রহী ছিলেন বলে রাজনৈতিক মহলে জল্পনা ছিল। আর তা উত্তরোত্তর বাড়ছে। এদিন আবার তিনি মুকুল রায়ের বাড়িতে গেলেন।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরওয়াপসি নিয়ে জল্পনা
মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণাদেবী প্রয়াত হয়েছেন মঙ্গলবার। শোকার্ত মুকুল রায়ের পাশে দাঁড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। মুকুল রায় সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন। তারপরই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরওয়াপসি নিয়ে জল্পনা চলছিল।

মুকলের শোকার্ত পরিবারের পাশে রাজীব
রাজীব বলেন, মুকুলদার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি। তিনি আমার নেতা ছিলেন। আর মুকুলদার স্ত্রী কৃষ্ণাদেবীর সঙ্গেও বহুবার সাক্ষাৎ হয়েছে। তাঁর তাঁর প্রয়াণে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলাম। কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন, তখনও দু-একবার গিয়েছিল। আজ উনি নেই। অত্যন্ত বেদনাদায়ক। তাঁর শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।

মুকুলের বাড়িতে রাজীবের আসার পিছনে রাজনৈতিক কারণ
রাজীব জানান, তাঁর সঙ্গে শুভ্রাংশুর কথা হয়েছে। মাতৃবিয়োগের পর তিনি শোকার্ত। তাঁকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। রাজীবের এই সাক্ষাৎকে আপাতদৃষ্টিতে অরাজনৈতিক বেল মনে হলেও, তা রাজনৈতিক মহল মানতে নারাজ। মুকুল রায়ের বাড়িতে রাজীবের আসার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলেই একাংশের অভিমত।

বিজেপিতে বেসুরো, রাজীবের তৃণমূলে ফেরার জল্পনা তীব্র
ভোটে ভরাডুবির পর বিজেপিতে বেসুরো হয়েছেন রাজীব। তিনি তৃণমূলের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করতে সচেষ্ট হয়েছেন। ইতিমধ্যে তিনি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে একপ্রস্থ দেখা করে গিয়েছেন। সেদিন থেকেই তাঁর তৃণমূলে ফেরার জল্পনা তীব্র হয়। তবে তৃণমূলে নেতা-কর্মীদের একাংশের প্রতিবাদে তা বাস্তবায়িত হয়নি।

একের পর এক তৃণমূল নেতার বাড়িতে রাজীব, কী বার্তা
এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের মা প্রয়াত হয়েছেন। তাঁর বাড়িতেও ছুটে গিয়েছেন রাজীব। আবার মুকুল রায়ের স্ত্রীর প্রয়াণেও হাজির রাজীব বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই জল্পনার মাত্রা বেড়েই চলেছে। একের পর এক তৃণমূল নেতার বাড়িতে যাওয়া, শোকার্ত নেতার পাশে দাঁড়ানোর পিছনে যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেই দাবি।












Click it and Unblock the Notifications