আগামী ৪৮ ঘণ্টা চলবে বৃষ্টির দাপট গাঙ্গেয় বঙ্গে, পূর্বাভাস হাওয়া অফিসের
আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির দাপট চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির দাপট চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার দুপুর নাগাদ নিম্নচাপ ওড়িশার বালাসোর হয়ে স্থলভাগে ঢুকেছে। গতকাল সন্ধ্যায় সেটি ছিল উত্তর ওড়িশার উপর। ফলে বেশিরভাগ সময় বৃষ্টি হয়েছে ওড়িশা, ছত্তিসগড়ে। কিছুটা বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গও।

বুধবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৩৬ মিলিমিটার। এর মধ্যে বুধবার গোটা দিনে হয়েছে ২১ মিমি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ দূরে সরে গেলেও মৌসুমী অক্ষরেখা থাকবে। ফলে বৃষ্টি চলতে থাকবে।
বৃষ্টিতে জল জমেছে মুক্তারামবাবু স্ট্রিট, তপসিয়া, আনোয়ার শাহ, সাদার্ন অ্যাভিনিউ সহ শহরের বিভিন্ন রাস্তায়। যানবাহনের গতি শ্লথ হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications