কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস
বসন্তের রবিবাসরীয় সন্ধ্যায়ে আজ ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু এলাকা। মধ্যপ্রদেশ ,ছত্তিশগড়ে ঘুর্ণাবর্তের জেরে এই বৃষ্টিপাতের পূর্বাভাস।
কলকাতা, ৫ মার্চ : বসন্তের কলকাতায় আজ সন্ধ্যের দিকে আসতে চলেছে বর্ষা। শহরে রবিবার সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর।
শহর কলকাতার সাথে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি। ঘুর্ণাবর্তের জেরে এই বৃষ্টিপাতের পূর্বাভাস বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হঠাৎ মার্চ মাসের শুরুর দিকে এরকম বৃষ্টির কারণ হিসাবে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে জমে থাকা ঘূর্ণাবর্তকে দায়ী করেছেন আবহাওয়াবিদরা। তার সঙ্গে সংযুক্ত হয়েছে দখিনা বাতাস। ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সবমিলিয়ে বসন্তের রবিবাসরীয় সন্ধ্যায়ে আজ ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু এলাকা। মধ্যপ্রদেশ ,ছত্তিশগড়ে ঘুর্ণাবর্তের জেরে এই বৃষ্টিপাতের পূর্বাভাস।












Click it and Unblock the Notifications