পুজো কার্নিভালেও বৃষ্টির ভ্রুকূটি, ঘূর্ণাবর্তের জেরে আরও ২দিন চলবে বর্ষণ

বিদায় বেলায় শান্তি নেই। ঘূর্ণাবর্তে ভর করে ফিরছে বর্ষা। তাই শেষ বেলাতেও ভাসবে রাজ্য। আরও ২ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বিদায় বেলায়ও নিস্তার নেই। ঘূর্ণাবর্তে ভর করে রাজ্যে ফিরছে বর্ষা। তাই শেষ বেলাতেও ভাসবে রাজ্য। আরও ২ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে শুক্রবারই পুজো কার্নিভালের এলাহি আয়োজন করা হয়েছে। প্রায় ৮০টি পুজো এবার অংশ নেবে এই কার্নিভালে। সেইমতো সেজে উঠেছে রেডরোড। তার উপরে বৃষ্টির ভ্রুকূটিতে সিঁদুরে মেঘ দেখছেন আযোজকরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো শুক্রবারও চলবে বর্ষণ।

ঘূর্ণাবর্তের জেরে আরও ২দিন চলবে বৃষ্টি

ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আরও দুদিন বৃষ্টি চলবে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়। রবিবারের পর েথকে বৃষ্টি কমবে। হিসেব মতো ৮-১০ অক্টোবরের মধ্যেই বিদায় নেয় বর্ষা। এবারও এই সূচির কোনও পরিবর্তন হচ্ছে না। শেষ বেলার বৃষ্টি এটা। এমনই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
পুজোর মধ্যে সেকারণেই দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। বৃষ্টি উপেক্ষা করেই ঠাকুর দেখেছেন রাজ্যবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+