বাংলায় একনায়কতন্ত্র চলছে! চাঁচলের সভা থেকে মমতাকে আক্রমণ রাহুলের

সিপিএম-এর সময় পশ্চিমবঙ্গের সরকার চালাত সংগঠন, আর এখন রাজ্যে একজনই সরকার চালাচ্ছেন। বাংলায় একনায়কতন্ত্র চলছে। মালদহের চাঁচলের সভা থেকে এদিন এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

সিপিএম-এর সময় পশ্চিমবঙ্গের সরকার চালাত সংগঠন, আর এখন রাজ্যে একজনই সরকার চালাচ্ছেন। বাংলায় একনায়কতন্ত্র চলছে। মালদহের চাঁচলের সভা থেকে এদিন এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাজ্যে সিপিএম আমলের মতো তৃণমূল আমলেও কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল।

মমতাকে আক্রমণ

মমতাকে আক্রমণ

রাজ্যে মালদহের চাঁচল থেকে এবারের নির্বাচনী প্রচার শুরু করার প্রথম দিকে মোদীকে আক্রমণ করেন রাহুল। পরের অংশে বাংলায় বর্তমান সরকার এবং তার প্রধানকে নাম না করে আক্রমণ। রাহুল বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কৃষিঋণ মকুব করেননি। এরপরেই তিনি বলেন, বাংলায় একজনই সরকার চালান, নিজের মনে যা আসে, সরকার সেইভাবে চালানো হয়। রাহুলের অভিযোগ দিনভর ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সন্ত্রাসে সিপিএম আমলের সঙ্গে তুলনা

সন্ত্রাসে সিপিএম আমলের সঙ্গে তুলনা

সিপিএম আমলের মতো তৃণমূল আমলেও রাজ্যে কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল। সভায় উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে রাহুল বলেন, প্রতারণা করে বাংলায় কাজ করা যাবে না, বুঝিয়ে দিন।

বাংলার উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন রাহুল গান্ধী। তিনি বলেন, সিপিএম-এর সময়ে বাংলার উন্নয়ন হয়নি। বর্তমান সময়ে কী উন্নয়ন হয়েছে সবাই তা জানে।

ধোঁকা দিয়েছেন পুরনো প্রার্থী

ধোঁকা দিয়েছেন পুরনো প্রার্থী

মৌসম বেনজির নূরের নাম না করে কংগ্রেসের পুরনো প্রার্থী এলাকার মানুষের সঙ্গে ধোঁকা দিয়েছেন বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। রাহুল দাবি করেন, উত্তর মালদহ কংগ্রেসের গড়। ধোঁকা দিয়ে বাংলায় কাজ করা যাবে না। বলেন রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+