কলকাতার রাজপথে অমিত শাহের রোড শো ঘিরে জটিলতা! ফের বিপাকে বিজেপি
গতকাল বারুইপুরের অমিত শাহের সভা বাতিলের পর ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতিও।
গতকাল বারুইপুরের অমিত শাহের সভা বাতিলের পর ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে একাধিক অভিযোগও বাংলার মাটিতে দাঁড়িয়ে করে যান অমিত শাহ। এরপর আজ ফের শহরে তাঁর রোড শো। তার আগেই শুরু হয়ে গিয়েছে নয়া জটিলতা।

সিমলা স্ট্রিটে রোড শো করার পরিকল্পনা ছিল বিজেপির। কিন্তু পুলিশ তাতে সায় দেয়নি। ফলে বিবেকানন্দ ক্রসিং এ রোড শো শেষ করার অনুমতি দিয়েছে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে জটিলতার মেঘ কাটাতে হস্তক্ষেপ করছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত আজ কলকাতা মহানগরীর রাজপথে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফলে যুযুধান দুপক্ষের মিছিল ঘিরে রাজনীতির পারদ চড়ছে।












Click it and Unblock the Notifications