শঙ্খ পরিবারের করোনার থাবা, কবির মৃত্যুর ৮ দিনের মাখায় মৃত্যু স্ত্রীর
শঙ্খ পরিবারের করোনার থাবা, কবির মৃত্যুর ৮ দিনের মাখায় মৃত্যু স্ত্রীর
গোটা বাংলা জুড়ে ক্রমেই যেন দাপট বাড়াচ্ছে মারণ করোনা। এদিকে করোনার জেরে মাত্র আটদিন আগে চিরবিদায় নিয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। এবার সেই করোনার কারণেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়। তাঁর বয়স হয়েছিল ৮৯।সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন শঙ্খবাবু। সংক্রমিত হন প্রতিমাদেবীও।গত ২১ এপ্রিল সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শঙ্খ ঘোষ।

এদিকে অধ্যাপনার কাজে দীর্ঘদিন যুক্ত ছিলেন প্রতিমা দেবী। বিদ্যাসাগর কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ছিলেন তিনি। লিখেছেন একাধিক বই।জলপাইগুড়িতে জন্ম প্রতিমা ঘোষের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন। ৬৫ বছরের দাম্পত্য জীবনে একসঙ্গে কাটিয়েছিলেন শঙ্খবাবু এবং প্রতিমাদেবী।
সূত্রের খবর, শঙ্খ ঘোষের মৃত্যুর পর গত কয়েকদিনে প্রতিমাদেবীর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়েছিল। এমনকী যার জেরে বাড়ি থেকে তাঁকে হাসপাতালেও ভর্তি করা যায়নি বলে জানা যায়। হোম আইসোলেশনেই চলছিল যাবকীয় চিকিৎসা। এদিকে শঙ্খ পরিবারের অনেকই এখনও করোনা আক্রান্ত বলেও জানা যাচ্ছে। তাদের মধ্যেই কেউ কেউ ভর্তিও রয়েছেন হাসপাতালে।












Click it and Unblock the Notifications