West Bengal Weather Update: বিকেলের দিকে কালবৈশাখীর দাপট! ৪০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়
West Bengal Weather Update: সপ্তাহ শেষে কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল থেকেই প্রখর রোদ। রয়েছে অস্বস্তিকর গরম। তবে দুপুরের পর থেকে পরিস্থিতির বদল ঘটবে। আকাশ মেঘলা থাকবে। তবে তাপমাত্রার বিশাল পরিবর্তন ঘটবে না।
বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর জেরে কিছুটা স্বস্তি পেলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে বাংলার আবহাওয়া? জানুন ওয়েদার আপডেট (West Bengal Weather Update) -

West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা
উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত রয়েছে৷ ঝাড়খণ্ডের ওপর দিয়ে তা গিয়েছে। এমনকী সমুদ্র পৃষ্ঠের দেড় কিলোমিটার ওপরে তা অবস্থান করছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস। এছাড়াও একাধিক সিস্টেম তৈরি হয়েছে। যার ফলে বাতাসের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। জলীয় বাস্প প্রচুর পরিমানে ঢুকছে। আর এর ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে বলে পূর্বাভাসে (West Bengal Weather Update) জানানো হয়েছে।
এমনকী আজ শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি দক্ষিণবঙ্গের ৯ জেলায় তৈরি হবে বলে পূর্বাভাস। সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। বাকি সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
West Bengal Weather Update: কলকাতাতেও ঝড় হবে
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) দেওয়া হয়েছে কলকাতাতেও। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে। সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে,। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৮৯ শতাংশ।
West Bengal Weather Update: উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) দেওয়া হয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বলেও জানানো হয়েছে হয়েছে। বিশেষ করে উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হতে পারে শিলাবৃষ্টি। কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বলেও জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই তিন জেলাতেই ৭০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications