কলকাতায় সামান্য উন্নতি হলেও, খারাপ হচ্ছে জেলাগুলির পরিস্থিতি! বাংলার ৭ জেলার পজিটিভিটি রেট ৩০%-এর ওপরে
বাংলায় প্রতিদিনই করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে বর্তমানে কলকাতার পরিস্থিতি সামান্য উন্নতি হলেও, জেলাগুলির পরিস্থিতি খারাপ হচ্ছে। বীরভূমসহ বিভিন্ন জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই পর
বাংলায় প্রতিদিনই করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে বর্তমানে কলকাতার পরিস্থিতি সামান্য উন্নতি হলেও, জেলাগুলির পরিস্থিতি খারাপ হচ্ছে। বীরভূমসহ বিভিন্ন জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই পরিস্থিতিতে একদিকে যেমন গঙ্গাসাগর মেলার শেষ হয়েছে অন্যদিকে অজয় নদের তীরে শুরু হয়েছে জয়দেবের মেলা।

৭-১৩ জানুয়ারির পরিস্থিতি
স্বাস্থ্যমন্ত্রকের তরফে সারা দেশের ৭-১৩ জানুয়ারির জেলা ভিত্তিক করোনা আক্রান্তের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আগেকার মতো কলকাতার প্রতিদ্বন্দ্বী অরুণাচলের একাধিক জেলা। এর একটি জেলা রয়েছে তারও অনেক আগে। অরুণাচল প্রদেশের লোয়ার সিয়ং-এ পজিটিভিটি রেট ৭৭.৭৮ শতাংশ। আপার সিয়ং-এ পজিটিভিটি রেট ৬০ %। চাংলং-এ ৫৭.৫৮%।

কলকাতা-সহ ৭ জেলার পরিস্থিতি
এই রিপোর্টে দেখা যাচ্ছে কলকাতায় পজিটিভিটি রেট ৫৮.৯৯%, হাওড়া ৪৯.৫৮%, বীরভূম ৪৬.৬৫%, পশ্চিম বর্ধমান ৪০.৫৫%, উত্তর ২৪ পরগনা ৩৪.০৪%, মালদহ ৩৩.৬৫% এবং বাঁকুড়া ৩২.১৩%। খুব কাছাকাছি রয়েছে পূর্ব বর্ধমান ও দার্জিলিং। দুই জেলার পজিটিভিটি রেট যথাক্রমে ২৭.৮৯% এবং ২৭.২৪%।

৫-১১ জানুয়ারির পরিস্থিতি
পাঁচ থেকে ১১ জানুয়ারিতে কেন্দ্রের দেওয়া রিপোর্টে দেখা গিয়েছিল কলকাতায় পজিটিভিটি রেট ছিল ৬০.২৯ শতাংশ। এছাড়াও যে জেলাগুলিতে পজিটিভিটি রেট ৩০ শতাংশের ওপরে ছিল সেগুলি হল হাওড়া (৫০.৮৯%), পশ্চিম বর্ধমান (৩৯.১৮%), বীরভূম (৩৮.৮৭%), উত্তর ২৪ পরগনা (৩২.৪২%)। মালদহ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও দার্জিলিং-এর পজিটিভিটি রেট ছিল যথাক্রমে ২৬.৮৯%, ২৫.১০%, ২৪.৬১%, ২২.১৭%।

বিভিন্ন জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা
১৪ জানুয়ারির নিরিখে নতুন করে আক্রান্তের সংখ্যা ২২,৬৪৫ জন। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৪৫, ৪৮৩ জন। শুক্রবার নতুন করে সেই তালিকায় যুক্ত হয়েছেন ১৩, ৯৩০ জন।
আলিপুরদুয়ার (৪০৬), কোচবিহার (৫৫৫), দার্জিলিং (২৫১৯), কালিম্পং (২২৪), জলপাইগুড়ি (১১৮৩), উত্তর দিনাজপুর (১১৬১), দক্ষিণ দিনাজপুর (৯৫৩), মালদহ (৩১২০), মুর্শিদাবাদ (২৬৬০), নদিয়া (৩৯১২), বীরভূম (৫১৩৪), পুরুলিয়া (১৬৬৬), বাঁকুড়া (১৯৮৯), ঝাড়গ্রাম (১০৪১), পশ্চিম মেদিনীপুর (২৭৮৯), পূর্ব মেদিনীপুর (১৩৮৮), পূর্ব বর্ধমান (৪৪৪০), পশ্চিম বর্ধমান (৭০৯০), হাওড়া (১০,১৯৫), হুগলি (৭৬৮৯), উত্তর ২৪ পরগনা (২৭,৭৬৯), দক্ষিণ ২৪ পরগনা (৮৪৩২), কলকাতা (৪৯১৬৮)।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১১২, কোচবিহারে ১২৪ , দার্জিলিং ৫৯৬, কালিম্পং ৮০ , জলপাইগুড়ি ২১৬, উত্তর দিনাজপুরে ২২১, দক্ষিণ দিনাজপুরে ২০২, মালদহ ৬৪৮, মুর্শিদাবাদ ৩৯০, নদিয়া ৮১৬, বীরভূম ৯৮৪, পুরুলিয়া ২২৬, বাঁকুড়ায় ৩৬৫, ঝাড়গ্রাম ২০১, পশ্চিম মেদিনীপুর ৪৭৯, পূর্ব মেদিনীপুর ২৪৬, পূর্ব বর্ধমান ৭৬৭, পশ্চিম বর্ধমান ৯৩৭, হাওড়া ১২২৩, হুগলিতে ১৩৯৪, উত্তর ২৪ পরগনায় ৪০১৮, দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩৩ এবং কলকাতায় ৬,৮৬৭ জন আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications