Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিকৃত মানসিকতার পরিচয়! দেবাঞ্জন ইস্যুতে বিস্ফোরক পুলিশ কমিশনার, বান্ধবী-সহযোগীকে দফায় দফায় জেরা

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে তোলপাড় রাজ্য। ভ্যাকসিনের জায়গাতে সাধারণ মানুষকে কি দেওয়া হয়েছে? তা খুঁজে বার করতে একদিকে যখন দফায় দফায় ধৃত দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে উদ্ধার হওয়া ভায়ালগুলিকে পরীক্ষা করা হচ্ছে।

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে তোলপাড় রাজ্য। ভ্যাকসিনের জায়গাতে সাধারণ মানুষকে কি দেওয়া হয়েছে? তা খুঁজে বার করতে একদিকে যখন দফায় দফায় ধৃত দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে উদ্ধার হওয়া ভায়ালগুলিকে পরীক্ষা করা হচ্ছে। ভ্যাকসিনের মতো দেখতে আদৌতে বিষয়টি কি? সেটা এখন খুঁজে বের করাটাই বড় চ্যালেঞ্জের।

অন্যদিকে শুধু ভ্যাকসিন-কাণ্ড নয়, গভীরে যত যাওয়া যাচ্ছে তত চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আর এই অবস্থায় দেবাঞ্জন নিয়ে মুখ খুললেন কলকাতা পুলিশ কমিশনার।

বিকৃত মানসিকতা থেকেই এই কাজ

বিকৃত মানসিকতা থেকেই এই কাজ

ভুয়ো টিকা দেওয়া বিকৃত মানসিকতার পরিচয় দেওয়া। এমনটাই মন্তব্য করলেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। তিনি বলেন, ''ভুয়ো টিকা শিবির করা অমানবিক কাজ। বিকৃত মানসিকতা থেকেই এই কাজ করা হয়েছে।''তবে খুব শীঘ্র আসল তথ্যটি সামনে আসবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। পুলিশ সঠিক পথেই এই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন সৌমেন মিত্র। তবে এই ধরনের ভ্যাকসিন ক্যাম্প করার ক্ষেত্রে পুলিশে অনুমতি কেন নেওয়া হয়নি তা নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে। সে বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন, এই ধরনের শিবির আয়োজন করতে পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না সব ক্ষেত্রে।

দেবাঞ্জনের সহযোগীকে আটক

দেবাঞ্জনের সহযোগীকে আটক

ইতিমধ্যে দফায় দফায় দেবাঞ্জনকে জেরা করা হচ্ছে। উঠে আসছে একের পর এক তথ্য। ইতিমধ্যে দেবাঞ্জনের সহযোগীকে আটক করল গোয়েন্দারা। জানা গিয়েছে, যুবকের নাম শান্তনু মান্না। তিনি মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সহযোগী হিসাবে দিনের পর দিন কাজ করত। শুধু তাই নয়, কসবার ওই ভুয়ো টিকাকরণ শিবিরের বিশেষ দায়িত্বে শান্তনু ছিলেন বলে সূত্রের খবর। অন্যদিকে এক মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, এক কলেজে টিকাকরণ দেওয়ার সময় ওই রহস্যময়ী উপস্থিতব ছিলেন। এবার তাঁকেও জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

দেবাঞ্জনের বিরুদ্ধে আরও অভিযোগ!

দেবাঞ্জনের বিরুদ্ধে আরও অভিযোগ!

পুরসভার কমিউনিটি হল তৈরির বরাত দেওয়া হবে। আর এই লোভ দেখিয়ে দুই প্রমোটারের কাছ থেকে কোটি টাকা প্রতারণার অভিযোগ। জানা গিয়েছে, দুই প্রমোটারের কাছ থেকে কয়েক কোটি টাকা তোলেন দেবাঞ্জন। শুধু তাই নয়, তাদের কাছ থেকে মাস্ক, স্যানিটাইজারও নেওয়া হয়। কিন্তু এরপরে কিছু দেওয়া হয় না বলেই অভিযোগ। দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ জানাতেই এদিন কসবা থানায় আজ যান দুই প্রমোটার।

২৫ লক্ষ টাকা খরচ করে প্রতারণার জাল!

২৫ লক্ষ টাকা খরচ করে প্রতারণার জাল!

প্রভাবশালীদের সঙ্গে ছবি তুলে একের পর এক কেলেঙ্কারি ফাঁস হতে চলেছে দেবাঞ্জনের। ইতিমধ্যে জেরায় কী ভাবে ২৫ লক্ষ টাকা খরচ করে প্রতারণার জাল ছড়ায় দেবাঞ্জন খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, করোনার পরে মাস্ক, স্যানিটাইজার সহ বেশ কিছু সামগ্রি কিনে ব্যবসা শুরু করেন। একাধিক জায়গা থেকে আসত সামগ্রী। মূলত নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে চলত একের পর এক কেলেঙ্কারি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+