কলকাতাতেও ১০০ ছাড়াল পেট্রোলের দাম, জেলায় জেলায় দাম কত জেনে নিন

কলকাতাতেও ১০০ ছাড়াল পেট্রোলের দাম, জেলায় জেলায় দাম কত জেনে নিন

কলকাতায় ১০০ টাকা ছাড়াল পেট্রোলের দাম। গত কয়েকদিন ধরে কলকাতার পেট্রোলের দামকে ছাপিয়ে গিয়েছিলে একাধিক জেলার পেট্রোলের দাম। কলকাতায় বুধবার পেট্রোলের দাম ১০০.২৩ টাকা হয়ে গিয়েছে। একাধিক জেলায় েপট্রোলের দাম ১০০ পার করেছে। ডিজেলের দামও বেড়েছে কলকাতায়। বুধবার কলকাতায় ডিজেলের দাম ৯২.৫০ টাকা হয়েছে।

 কলকাতাতেও ১০০ ছাড়াল পেট্রোলের দাম

গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যে পেট্রোলের দাম ১০০ পার করেছে। কলকাতার থেকে জেলার শহরগুলিতে আগে ১০০ টাকায় পৌঁছেছিল পেট্রোলের দাম। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার শহরে পেট্রোলের দাম প্রথমে ১০০ টাকা পার করে। তার পরের দিন রাজ্যের ১৪টি জেলায় এক ধাক্কায় পেট্রোলের দাম ১০০ টাকা পার করেছিল। বুধবার সেই সংখ্যা আরও বেড়েছে। রাজ্যের ২২ জেলায় পেট্রোলের দাম ১০০ টাকা পার করেছে। তার মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন রয়েছে তেমন দক্ষিণ বঙ্গের একাধিক জেলাও রয়েছে।

পেট্রোলের সঙ্গে পাল্লা িদয়ে বাড়ছে ডিজেলের দামও। এক ধাক্কায় ডিজেলের দাম ৯২ টাকা লিটার পার করে গিয়েছে। দ্রুত সেঞ্চুরিতে পৌঁছে যাহে পেট্রোলের দাম। দেশের প্রায় ১১১টি রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা পার করে দিয়েছে। উত্তরের লাদাখ থেকে পশ্চিমের মুম্বই সর্বত্র পেট্রোলের দাম ১০০ টাকা পার করে গিয়েছে। আন্তর্জাতিক হাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণেই পেট্রোলের দাম বেড়েছে হু হু করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+