দ্বিতীয় দফার ভোটে ভারত-বাংলাদেশ সীমান্তেও নজিরবিহীন নিরাপত্তা, বন্ধ পেট্রাপোল সীমান্ত
বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দক্ষিণবঙ্গের ৭ জেলার ১৪২টি আসনে এই পর্বে ভোট নেওয়া হবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন তৎপর এবং এর জন্য একাধিক পদক্ষেপও নিয়েছে। এরই অংশ হিসেবে, যেকোনও ধরনের অশান্তি এড়াতে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের কড়া নির্দেশে সীমান্ত বাণিজ্যও বন্ধ রাখা হয়েছে, যা বুধবার রাত পর্যন্ত স্থগিত থাকবে।
পেট্রাপোল স্থল বন্দরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের অস্থিরতার পর থেকেই দু'দেশের মানুষের যাতায়াত উল্লেখযোগ্যভাবে কমেছে। ভোটের কারণে চিকিৎসা সেরে আসা বাংলাদেশি এবং বাংলাদেশ ফেরত রাজ্যের বাসিন্দারা এখন নিজ দেশে ফিরছেন। ফলস্বরূপ, মঙ্গলবার সকাল থেকে পেট্রাপোল বন্দরে সব দোকানপাট, ব্যবসা ও মুদ্রা বিনিময় কেন্দ্র বন্ধ দেখা গিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোটের দিন পেট্রাপোলের সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ রয়েছে। পাশাপাশি, পেট্রাপোল সীমান্তে বিএসএফ ও পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে।












Click it and Unblock the Notifications