RG Kar Incident: আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবি, ৯ মিনিটের নীরব প্রতিবাদে স্তব্ধ বাংলা

RG Kar Incident: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের আজ ১ মাস পূর্ণ হলো। সুপ্রিম কোর্টে ছিল শুনানি। রাত দখল, ভোর দখল কর্মসূচির পাশাপাশি আজ গোটা বাংলা সাক্ষী থাকল অভিনব প্রতিবাদ।

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় রাত ৯টা থেকে ৯ মিনিটের জন্য পথ অবরোধ করলেন সাধারণ মানুষ। প্রতিবাদ চলল নীরবেই।

RG Kar Incident

যাদবপুর বাসস্ট্যান্ড, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ধর্মতলা। ব্যস্ত রাস্তায় ওই ৯ মিনিটের জন্য থমকে গেল যান চলাচল। পথে মানবশৃঙ্খল গড়ে ন্যায়বিচারের দাবিতে অংশ নিলেন সকলে। বাস, গাড়ি দাঁড়িয়ে রইল। কেউ হর্ন বাজায়নি। দোকানগুলিতেও বন্ধ ছিল কেনাকাটা ওই ৯ মিনিটের জন্য।

কোথাও নীরব প্রতিবাদ চলল। কোথাও সাধারণ মানুষ স্লোগান দিলেন তিলোত্তমা, অভয়ার ন্যায়বিচারের দাবিতে। তোমার আমার এক স্বর, জাস্টিস ফর আরজি কর স্লোগান শোনা গিয়েছে। মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে নীরব প্রতিবাদের পালা চলাকালীন সহযোগিতা করলেন পুলিশকর্মীরাও।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আরজি করের ঘটনার ১ মাস হয়ে গেল। এবার উৎসবে ফিরুন। এরপর দুর্গাপুজোর অনুদান প্রদান-সহ বিভিন্ন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক চলাকালীন। যদিও রাত ৯টার ৯ মিনিটের প্রতিবাদেও মুখ্যমন্ত্রীর আহ্বান নস্যাৎ করলেন প্রতিবাদীরা।

ধর্মতলায় দেখা গেল ব্যানার যাতে লেখা- শব বুকে নিয়ে উৎসবে ফিরবো না। তিলোত্তমার জন্য লড়াই শেষ-তক। সাধারণ মানুষের কথায়, আমাদের বোনের জন্য ন্যায়বিচারের আন্দোলন চোখ রাঙিয়ে, হুমকি দিয়ে থামাতে পারবেন না মুখ্যমন্ত্রী। কর্মসূচির শেষে বাজল জাতীয় সংগীত। কলকাতায় প্রতিবাদ কর্মসূচিতে ছিল না কোনও রাজনৈতিক দলের ব্যানার বা পতাকা।

আজ ৯ সেপ্টেম্বর। ইংরেজির নবম মাসের ৯ তারিখ। আরজি কর ইস্যুতে 'নয় নয় নয়' কর্মসূচি চলল বাঁকুড়াতেও। 'ডাক দিয়েছে মানুষ, হাঁক দিয়েছে মানসিকতা' স্লোগানকে সামনে রেখে বামেদের ডাকে রবিবার রাত ন'টায় ন'মিনিটের জন্য স্তব্ধ থাকলো এই জেলা। তবে এই জেলায় বাম নেতারা কর্মসূচি পালন করলেন। এদিন ঘড়ির কাঁটায় ঠিক রাত ন'টা বাজার সঙ্গে সঙ্গেই বাঁকুড়া শহরের জুনবেদিয়া চৌমাথার চারটি রাস্তার উপর দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে পড়েন বাম সমর্থকরা। ন'মিনিটের জন্য ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকেন আরজি কর ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে স্লোগান দিতে থাকেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+