চিকিৎসা করাতে এসে হয়রানির শিকারের অভিযোগ রোগীর পরিবারের
বালুরঘাট হাসপাতালে চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার রোগীর পরিবার।বৃহস্পতিবার সকালে রিনা বর্মন নামে এক রোগীকে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয়।
বালুরঘাট হাসপাতালে চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার রোগীর পরিবার।বৃহস্পতিবার সকালে রিনা বর্মন নামে এক রোগীকে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সরকারী সুপার স্পেশালিটি হাসপাতালে মার খেতে হবে তারা ভাবতে পারিনি। গর্ভপাত করাতে এসে রোগীর পরিবার চিকিৎসকের মারের মুখে পড়েন বলে অভিযোগ !

পাশাপাশি ঐ রোগিনীকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ। বালাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। গর্ভস্থ শিশুর শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে পরিবারের লোকেরা চিকিৎসকের নির্দেশেই গর্ভপাত করাতে এসেছিলেন।
এরপর রোগীকে ডক্টর রঞ্জন মুস্তাফির অধীনে ভর্তি করানো হয়। এরপরই তাঁকে অপারেশন টেবিলে তুলে হেনস্থা ডাক্তারবাবু হেনস্থা করেছেন বলে পরিবারের লোকেদের অভিযোগ।
তারপর রোগীকে সুশ্রুষার জন্য হাসপাতালে অস্থায়ী কর্মীরা টাকা দাবি করে বলে অভিযোগ। এমনকি রোগীর পরিবারের কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ উঠেছ।
এই ঘটনায় সোমবার বিকেলে বালুরঘাটে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত ভাবে পরিবারের লোকজনরা একটি অভিযোগ দায়ের করেছেন।












Click it and Unblock the Notifications