'মন্ত্রী নিয়োগ কর্তা নয়', নিয়োগ দুর্নীতির দায় বোর্ডের উপরেই চাপালেন পার্থ
নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আলিপুর আদালত থেকে বেরনোর সময় ফের বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, 'মন্ত্রী নিয়োগ কর্তা নন। বোর্ড পরিচালিত সংস্থাই নিয়োগ করে থাকে। কাজেই এই নিয়োগে তাঁর কোনও ভূমিকা নেই।'
ফের নিজেকে নির্দোষ বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছেন নিয়োগ দুর্নীতিতে মন্ত্রীর কোনও রোল থাকে না। অর্থাৎ মন্ত্রী নিয়োগ সংক্রান্ত কোনও রোল প্লে করে না। বোর্ড পরিচালিত সংস্থাই নিয়োগ করে থাকে।

নিয়োগ দুর্নীতি মামলায় দায় নিজের ঘাড় থেকে ঝেরে ফেলতে মরিয়া চেষ্টা পার্থ চট্টোপাধ্যায়ের। ফের আলিপুর আদালত থেকে বেরোনোর সময় নিজেদে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। আগেই তিনি বলেছেন, মন্ত্রী নিয়োগ কর্তা নন। এখানে মন্ত্রীর কোন ভূমিকা নেই এটা বোর্ড পরিচালিত একটি সংস্থা। এখানে মন্ত্রীর কোন রোল নেই এই এক আইন গুলো বোর্ড দ্বারা পরিচালিত। এখানে মন্ত্রীর কোন ভূমিকা নেই।

অর্থাৎ তাঁর নির্দেশে যে নিয়োগ হয়নি সেকথা আবারও দাবি করেছেন তিনি। এমনকী তাঁর ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে কোথা থেকে টাকা এলো তা িনয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, আপনারা খুঁজে বের করুন। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট খেরে কয়েক কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সেই সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমান সোনার গয়নাও।
নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এর আগে তিনি শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর নামও নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছে বলে দাবি করেছিলেন। পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতিতে শুভেন্দু অধিকারী কী করেছিলেন খবর। উত্তরবঙ্গে কী করেছিলেন তাঁরা। ক্যাগ রিপোর্ট সামনে আনলেই প্রকাশ্যে আসবে।
পার্থ চট্টোপাধ্যায় এক কথায় সুবীরেশ সহ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার একাধিক প্রাক্তন বোর্ড কর্তা জড়িত রয়েছেন বলে দাবি করেছেন। অর্থাৎ তিনি শিক্ষামন্ত্রী থাকলেও নিয়োগে তার কোনও হাত নেই বলেই স্পষ্ট দাবি করেছেন তিনি। নিয়োগ দুর্নীতিতে বোর্ড এবং বোর্ড নিয়ন্ত্রিত সংস্থাই সব কাজ করে থাকে বলে বার্তা দিয়েছেন তিনি। দুর্নীতি নিয়ে এক প্রকার বোর্ডের ঘাড়েই দায় ঠেলেছেন তিনি। ইতিমধ্যেই আদালত তাঁদের কাছ সম্পত্তির হিসেব চেয়ে নিয়েছেন।












Click it and Unblock the Notifications