SSC Scam: 'একটা টাকাও নিইনি, দুর্নীতিতে কোনও ভূমিকা নেই', আদালতে জামিনের আর্জি জানিয়ে দাবি পার্থর
আমি একটি টাকাও নিইনি', বৃহস্পতিবার ফের জামিনের আর্জি জানিয়ে এমনই দাবি করেছে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনকী তিনি কোনও দুর্নীতিকে যুক্ত নন বলেও দাবি করেছেন। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন তাঁর কাছ থেকে একটা টাকাও উদ্ধার হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকেই বিপুল টাকা উদ্ধার করেছিল ইডি। প্রথম থেকেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা দাবি করে এসেছেন এই টাকা তাঁর নয়।

'আমি টাকা নিইনি'
বৃহস্পতিবার ফের আদালতে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। জেলে ঢোকার মুখে সাংবাদিকদের এড়িয়ে গিয়েছেন তিনি। একটি কথাও বলেননি। তবে আদালতে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি এদিনও জামিনের আর্জি জানিয়ে বলেছেন, 'আমি একটি টাকাও নিইনি'। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও সাংবাদিকদের প্রশ্নের মুখে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন এই টাকা তাঁর নয়। তবে সেই বিপুল পরিমান টাকা যে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সেই টাকা কার? সেই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়।

'দুর্নীতিতে জড়িত নই'
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। তদন্তে নেমে ইডি গ্রেফতার করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন কোর্ট রুমে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় আবারও দাবি করেছেন নিয়োগ দুর্নীতিতে তিনি জড়িত নন এবং তাঁর তাতে কোনও হাত নেই। তিনি দাবি করেছেন, অযোগ্য চাকরিপ্রার্থীদের কথা বলা হচ্ছে, এখানে আমার ভূমিকা কী? আমি তো জেল থেকে বেরিয়ে শিক্ষা দফতরে ফিরে যাব না! আর কতদিন বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে সময় নেবে CBI?'

ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ
এর আগেও আদালতে হাজিরা দিয়ে একাধিক অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি এবং সিবিআই তাঁর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলেছেন। সেই বৃহত্তর ষড়যন্ত্র আসনে কি তিনি আদালতে বারবার প্রশ্ন করেছেন। এমনকী ইডি-সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে পারেনি। তারপরেও তাঁকে জেলে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন। এভাবে জেলে আটকে রেখে তাঁর চরিত্রকে কালিমালিপ্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

দলের প্রতি আনুগত্য প্রকাশ
জেলে থাকলেওদলের প্রতি আনুগত্য প্রকাশ করতে কিন্তু পিছপা হননি তিনি। একাধিকবার আদালতে পেশ করার মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখে দলের হয়েই কথা বলেছেন তিনি। তাঁকে যদিও দল পদ এবং সব দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তবে তিনি প্রকাশ্যে দলের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেননি। পার্থ চট্টোপাধ্যায় কখনও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আবার কখনও বলেছেন পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসই জিতবে।












Click it and Unblock the Notifications