SSC: 'কোনও কমিটির সঙ্গে বৈঠক হয়নি', CBI-র বড় ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে আদালতে পাল্টা চ্যালেঞ্জ পার্থর
SSC: 'কোনও কমিটির সঙ্গে বৈঠক হয়নি', CBI-র বড় ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে আদালতে পাল্টা চ্যালেঞ্জ পার্থর
সোমবার আলিপুর আদালতে পেশ করা হয়েছিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি সিবিআইয়ের অভিযোগে প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়ে বলেছেন কোনও কমিটির সঙ্গে কোনও বৈঠক তিনি তাঁর দফতরে করেননি। সিবিআই আদালতে তাঁকে বড় ষড়যন্ত্রী বলে দাবি করেছে। পার্থ চট্টোপাধ্যাের আইনজীবী দাবি করেছেন তাঁর মক্কেলের বিরুদ্ধে এখনও কোনও পোক্ত প্রমাণ দিতে পারেনি সিবিআই। তারপরেও তাঁকে জেেল আটকে রাখা হচ্ছে।

কোর্টে কী বললেন পার্থ
আজ ফের আদালতে পেশ করা হয়েছিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর আদালতে পেশ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। আজও আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। কিন্তু সিবিআই আজও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জির বিরোধিতা করেছে। এবং পার্থ চট্টোপাধ্যায়কে মূল ষড়যন্ত্রকারী বলে দাবি করেছে। তার প্রেক্ষিতেই পার্থ চট্টোপাধ্যা পাল্টা সিবিআইকে জানিয়েছে, বড় ষড়যন্ত্রকারীর অর্থ কী। তিনি আদালতে দাবি করেছেন তাঁর দফতরে তিনি কোনও বৈঠক করেননি।

কী অভিযোগ সিবিআইয়ের
পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে আদালতে দাবি করেছিলেন এসএসসি দুর্নীতি মামলায় সবচেয়ে বড় ষড়যন্ত্রী। তাঁর নির্দেশে যাবতীয় দুর্নীতি হয়েছে। এমনকী পর্ষদের প্রাক্তন সভাপতি তাঁর নির্দেশেই নিয়োগ দুর্নীতি হয়েছে বলে আদালতে দাবি করেছে সিবিআই। এমনকী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই মোটা টাকার বিনিময়ে নিয়োগ করা হত বলে আদালতে দাবি করেছে সিবিআই। এর আগেও একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে এই একই দাবি জানিয়েছে সিবিআই।

দলে পাশে থাকার বার্তা
পার্থ চট্টোপাধ্যায় এদিন আদালতে পেশ করার সময় বলেছেন, তৃণমূল কংগ্রেসের কেউ ক্ষতি করতে পারবে না। শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, তৃনমূল কংগ্রেসের কেউ ক্ষতি করতে পারবে না। এর আগে পঞ্চায়েত নির্বাচব নিয়েও মন্তব্য করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, তৃণমূল কংগ্রেসই জিতবে। অর্থাৎ বারবারই পার্থ চট্টোপাধ্যায় দলের পাশে থাকার বার্তা দিয়েছেন। যদিও দল তাঁকে গ্রেফতারের পরেই বহিষ্কার করে দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন দলের সমর্থন পেতেই বারবার তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা দিয়েছেন।

শুভেন্দুর ডিসেম্বর ডেডলাইন
শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাস নিয়ে বারবার হুঁশিয়ারি দিয়ে এসেছেন। এবার তিন দিনের ডেডলাইন দিয়ে দিয়েছেন তিনি। তারমধ্যে রয়েছে ১২,১৪ এবং ২১। এই তিন দিন গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে বলে বার্তা দিয়েছিলেন তিনি। কাজেই ১২ তারিখ ছিল আজ। প্রথম দিন ডেডলাইনের। সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। শাসক দলের অন্দরেও এই নিয়ে প্রবল টানাপোড়েন চলছিল। কী ঘটবে আজ সেই নিয়ে রাজনৈতিক জল্পনা চরম আকার নিয়েছে।












Click it and Unblock the Notifications