Panchayat Election Results 2023: নির্বাচনে সুইপ তৃণমূলের! গ্রাম পঞ্চায়েত ও সমিতিতে কত শতাংশ আসন শাসকের

Panchayat Election Results 2023: পঞ্চায়েত নির্বাচনে এবার সবুজ ঝড়। এই ফলাফল থেকে পরিষ্কার গ্রাম বাংলায় তৃণমূল এখনও অনেকাংশে অপ্রতিদ্বন্দ্বী। অন্যদিকে বিরোধীরা নির্বাচনী রাজনীতির খেলায় শাসক দলের থেকে অনেক পিছিয়ে।

মঙ্গলবারের পরে বুধবারেও গণনার কাজ চলছে। তবে মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, যেসব আসনের গণনা শেষ হয়েছে, তার মধ্যে গ্রাম পঞ্চায়েতের ৭৩ শতাংশ আর পঞ্চায়েত সমিতির ৯৮ শতাংশ আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ করা প্রয়োজন পাঁচ বছর আগে ২০১৮-র নির্বাচনে এই দুই সংখ্যা ছিল যথাক্রমে ৭৮ ও ৮৭ শতাংশ।

তৃণমূলের জয়

ফলাফলেও প্রকাশ শাসক দল পূর্ব মেদিনীপুর এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও আপাতত কোনও জেলা পরিষদ হারানোর সম্ভাবনা নেই। প্রসঙ্গত দার্জিলিং এবং কালিম্পং-এ জেলা পরিষদ নেই। সেখানে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে (Panchayat Election Results 2023)।

তৃণমূলের এই ফলাফলে খুশি হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, বিরোধীদের 'নো ভোট টু মমতা' এখন 'নাও ভোট ফর মমতা'য় রূপান্তরিত হয়েছে। এর জন্য তিনি জনগণের কাছে কৃতজ্ঞ।

নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে আরও বলেছেন, বেশ কয়েকটি জেলা পরিষদ জিতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যিনি 'নো ভোট টু মমতা' প্রচার শুরু করেছিলেন।, সেই সরকারি চোরেরা একটা শিক্ষা পেয়েছে। মঙ্গলবার শুভেন্দু অধিকারী-সহ অন্য বিজেপি নেতারা বিজেপির হারের পিছনে নির্বাচনী হিংসাকেই দায়ী করেছিলেন।

তবে বিশ্লেষকদের একাংশ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর পঞ্চায়েত নির্বাচনের ফলই বলে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা সাফল্য পেয়েছে। সরকারের বিরুদ্ধে একের পর দুর্নীতির অভিযোগের মধ্যে বিরোধীদের চোর চোর স্লোগানের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি তৃণমূলকে জনভিত্তি ধরে রাখতে সাহায্য করেছে।

তৃণমূলের জয়

আবার তৃণমূল যে অপরাজেয় নয়, তা এই নির্বাচনে প্রমাণ হয়ে গিয়েছে Panchayat Election Results 2023। যে নন্দীগ্রামে তুল্যমূল্য লড়াই হয়েছিল ২০২১-এর বিধানসভা নির্বাচনে, এবারের পঞ্চায়েত নির্বাচনে সেখানকার ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি নটি দখল করতে পেরেছে।

গত কয়েক মাস ধরে রাজ্যে একাধিক নিয়োগ কেলেঙ্কারি থেকে ডিএ নিয়ে সরকারি কর্মীদের আন্দোলন দেখেছে। তবে তা গ্রামীণ জনগণকে অন্তত এই ভোটে আকৃষ্ট করতে পারেনি বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। এছাড়াও সংখ্যালঘুদের একটা বড় অংশের ভরসা এখন রয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সব মিলিয়ে ফলাফলে (Panchayat Election Results 2023) খুশি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার টুইটে বলেছেন, গ্রামীণ ভোটের এই ফল লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পথ তৈরি করবে। তৃণমূলের লক্ষ্য হল লোকসভায় আসন সংখ্যা ২২ থেকে বাড়িয়ে নিয়ে যাওয়া। শেষ পর্যন্ত তা কত হয় এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+