Panchayat Election 2023: তৃণমূলের বড় নেতাদের প্রিয় দুর্নীতিগ্রস্তরাই, বলাগড়ের বিধায়কের চাঞ্চল্যকর দাবি

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগের দিনও সরব হলেন হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির সম্পর্ক আদায়-কাঁচকলায়। প্রার্থী নিয়েও দুই শিবিরেই চাপানউতোর রয়েছে।

বলাগড়ের বিধায়ক ও ব্লক সভাপতি একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। এই দ্বন্দ্ব থামাতে ব্যর্থ জেলা, এমনকী রাজ্য নেতৃত্ব। এই দ্বন্দ্বে বলাগড় বিধানসভায় অনেক বিক্ষুব্ধ তৃণমূলীরা নির্দল হয়েও দাঁড়িয়েছেন। ভোটের কয়েক ঘণ্টা আগে বিধায়কের দাবিতে অস্বস্তি বাড়ল শাসক দলের।

মনোরঞ্জন ব্যাপারী

আজ ফেসবুকে তিনটি পোস্ট করেছেন মনোরঞ্জন ব্যাপারী। প্রথমে তিনি লেখেন, কী করব কিছু বুঝে উঠতে পারছি না। এত চোর, এত ধান্দাবাজ যে একটা দলে থাকতে পারে আমার জানা ছিল না। জানা ছিল না সেই চোর-ধান্দাবাজগুলো বড় বড় নেতাদের এত প্রিয়।

গতকাল সব্যসাচী দত্ত বলাগড়ে মিছিল করে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে বিধায়ক না থাকলেও ছিলেন ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায়। বিধায়ককে কটাক্ষ করে সব্যসাচী বলেন, উনি তো রাজনীতি আগে করেননি। আমি ১০ বছর বিধায়ক ছিলাম। টেবিলের চারটি পায়া না থাকলে তক্তা কীভাবে থাকবে? জেলা পরিযদের উপর আমি নির্ভর করতাম।

মনোরঞ্জন ব্যাপারী

এরপরই ব্লক সভাপতি ও জেলা পরিষদের প্রার্থীরা সাংবাদিক বৈঠকে রয়েছেন বলে দেখিয়ে সব্যসাচী বিধায়কের মাথার ঠিক নেই বলেও কটাক্ষ করেন। মনোরঞ্জন ব্যাপারী যে বিষয়টিতে অসন্তুষ্ট তা স্পষ্ট করে দিয়েছেন এদিনের ফেসবুক পোস্টে।

তিনি লেখেন, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া, ভোটের পরে বিজেপি থেকে তৃণমূলে ফেরা এক নেতা বলাগড়ে এসে প্রেস মিটিং করে গেলেন। আমি বলাগড়ের জনগণের ভোটে নির্বাচিত বিধায়ক। আমাকে একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। কারা তাঁকে ঘিরে বসেছিল বলাগড়ের মানুষ দেখেছেন। সবাই চেনেন। তাই আমি কিছু বলতে চাই না।

মনোরঞ্জন ব্যাপারী

বিধায়কের চ্যালেঞ্জ, সব ভোটের বাক্স খুললে বোঝা যাবে। সব জবাব মানুষ ভোটের বাক্সে দেবেন।
আমার নাম মনোরঞ্জন ব্যাপারী। আমার জিভে তালা মারবে সে তালা আজও তৈরি হয়নি। সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি আছি, কিন্ত কোনও কিছুর জন্য সত্য ন্যায় আদর্শ থেকে বিচ্যুত হব না।

তিনি আরও লিখেছেন, দলের যাঁরা প্রার্থী তাঁদের নির্বাচন ব‍্যয় বাবদ সাড়ে ৬টি অঞ্চলের প্রার্থীপিছু ২ হাজার করে টাকা অরিন্দম গুইন মারফত আমাকে দেওয়া হয়েছে। বাকি সাড়ে ছটি অঞ্চলের টাকা ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায় নিয়ে এসেছেন। আমার লিস্টের টাকা আমি বিলি করেছি। ব্লক সভাপতি টাকা বণ্টন না করলে আমি দায়ী নই। কিছু বলার থাকলে জেলা সভাপতিকে জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+