Panchayat Election 2023: 'মমতা-পুলিশের অবৈধ চিঠি'কে চ্যালেঞ্জ শুভেন্দুর, অভিষেককে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের দিন তাঁর গতিবিধি নিয়ন্ত্রণে কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস নোটিশ পাঠিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেই চিঠিকে অবৈধ দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু।

বেলা ১টায় তাঁর দায়ের করা মামলার শুনানি হবে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আদালতের নজরদারিতেই রাজ্যে নির্বাচন হচ্ছে, কাল বড় শিক্ষা পাবেন দাম্ভিক ও অহঙ্কারী মুখ্যমন্ত্রী। মন্তব্য শুভেন্দুর।

Panchayat Election 2023 - অধিকারী

শুভেন্দু আজ কলকাতা হাইকোর্টের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি নন্দীগ্রামের ভোটার। আমাকে কোনও বার্তা দিতে হলে নন্দীগ্রামের ওসিকে দিয়ে দেওয়াই নিয়ম। কিন্তু পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার কে অমরনাথের নির্দেশে কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস একটি চিঠি দিয়েছেন। যার ভাষা অবাক করার মতো, সৌজন্য নেই ন্যূনতম।

শুভেন্দু বলেন, এই পুলিশ অফিসাররা জানেন না শেষ বয়সে তাঁদের জন্য কী অপেক্ষা করে রয়েছে। কাঁথি থানার আইসির বেহালায় রেস্তরাঁ রয়েছে, দিঘার সি বিচে হোটেল রয়েছে। তিনি যে চিঠি দিয়েছেন তা অবৈধ। মমতা-পুলিশ অনেকদিন ধরেই এ সব করছে। ফেসটাইম আর হোয়াটসঅ্যাপে কথা বলি। ফোন ট্যাপ করে। পুলিশের যাঁরা ট্যাপ করেন তাঁরা আমার সঙ্গে, সব বলে দেন।

শুভেন্দুকে পুলিশের নোটিশ

রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রাম ১ নম্বর ব্লক নন্দনায়কবাড়ের ভোটার। শুভেন্দু বলেন, চিঠিতে বলা হয়েছে আমাকে বুথের বাইরে যেতে বারণ করা হয়েছে। ভোট দিতে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীরা যেতে পারবেন না। শুধু জেড প্লাস থাকা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো বা ওঁর বাড়ির ছেলের জন্য আলাদা নিয়ম। ভাইপোর দিকে নেড়ি কুত্তাও তাকায় না।

মুখ্যমন্ত্রীর হাঁটুর অপারেশনকে নাটক বলে কটাক্ষ করে শুভেন্দু বলেন, দেশের মধ্যে এখানেই প্রথম পঞ্চায়েত ভোট হচ্ছে আদালতের নজরদারিতে। যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে মঙ্গলবার আদালতে জবাবদিহি করতে হবে আধাসেনা, রাজ্য পুলিশ, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে। কালকের ভোটে রাজ্য সরকার বড় শিক্ষা পাবে বলেও মন্তব্য শুভেন্দুর।

Panchayat Election 2023 - শুভেন্দু অধিকারী

কেন্দ্রীয় বাহিনী কতটা পাওয়া যাবে তা স্পষ্ট নয়। শুভেন্দু অবশ্য বাহিনী নিয়ে সন্তুষ্ট। পূর্ব মেদিনীপুর জেলা অতি স্পর্শকাতর ঘোষিত হয়েছে। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথে বাহিনী থাকবে বলে জানিয়েছেন শুভেন্দু। সেই সঙ্গে গণপ্রতিরোধ হবে, সাধারণ মানুষই বাহিনীর ভূমিকা নেবেন বলে মন্তব্য বিরোধী দলনেতার। তিনি বলেন, বাইরে থেকে যারা ঢুকবে তাদের বাড়ি ফেরা হবে না।

নন্দীগ্রামে নদী পার করিয়ে তৃণমূল দুষ্কৃতীদের ঢোকানোর পরিকল্পনা করছিল বলেও অভিযোগ শুভেন্দুর। তিনি বলেন, নদীর ধার সিল হয়ে গিয়েছে। যাঁরা তৃণমূলে ভোট দিয়েছিলেন তাঁরাও এবার দুষ্কৃতীদের রুখতে প্রস্তুত। আনিসুর রহমানের মতো দুষ্কৃতীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারোলে ছাড়িয়েছিলেন। কলকাতা হাইকোর্টে আজ সেই প্যারোল তুলে নিয়েছে বলে জানান শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+