Panchayat Election 2023: রাত পোহালেই পুনর্নির্বাচন ৭০০-র কাছাকাছি বুথে, কোন জেলায় পড়ল কত ভোট?
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে ১০ থেকে ১২ হাজার বুথে ভোট লুঠ হয়েছে দাবি তুলে সব কটি জায়গায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। যদিও সাতশোর কাছাকাছি বুথে কাল পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
মুর্শিদাবাদে সবচেয়ে বেশি বুথে হবে ভোট। সংখ্যার নিরিখে তার পরেই রয়েছে মালদহ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতেই হবে ভোটগ্রহণ পর্ব।

সকালে নির্বাচন কমিশনের দফতরে প্রবেশের সময় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরেই জানা যাবে কতগুলি আসনে পুনর্নির্বাচন হবে। যদিও সেই তথ্য কমিশন জানাতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। রাত পোহালেই কাল ৬৯৭টি বুথে ফের ভোট। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা অবধি।
একনজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কতগুলি বুথে পুনর্নির্বাচন হবে: মুর্শিদাবাদে ১৭৫টি, মালদহে ১১০টি, নদিয়ায় ৮৯টি, কোচবিহারে ৫৩টি, উত্তর ২৪ পরগনায় ৪৬টি, উত্তর দিনাজপুরে ৪২টি, আলিপুরদুয়ারে ১টি, বাঁকুড়ায় ৮টি, বীরভূমে ১৪টি, দক্ষিণ দিনাজপুরে ১৮টি, হুগলিতে ২৯টি, হাওড়ায় ৮টি বুথে ভোট হবে।

এ ছাড়া জলপাইগুড়িতে ১৪টি, পূর্ব মেদিনীপুরে ৩১টি, পশ্চিম মেদিনীপুরে ১০টি, পূর্ব বর্ধমানে ৩টি, পশ্চিম বর্ধমানে ৬টি, পুরুলিয়ার ৪টি আসনে হবে পুনর্নির্বাচন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের সাংসদ। এই জেলায় ৩৬টি আসনে পুনর্নির্বাচন হবে। যার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবারের ১০টি, গোসাবা ও জয়নগরের পাঁচটি করে বুথ।
বাসন্তীর চারটি, কুলতলি ও জয়নগর-২-এর তিনটি, মন্দিরবাজারের ২টি এবং বিষ্ণুপুর, বারুইপুর, মথুরাপুর ও মগরাহাটের একটি আসনে হবে ভোটগ্রহণ। ঝাড়গ্রাম, দার্জিলিং ও কালিম্পংয়ে পুনর্নির্বাচন হবে না।

এবারের পঞ্চায়েত নির্বাচনে ৮০.৭১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, ৮৪.৭৯ শতাংশ। আলিপুরদুয়ারে ৭৮.৫১ শতাংশ, বাঁকুড়ায় ৮৩.০৫ শতাংশ, বীরভূমে ৮৩.১৮ শতাংশ, কোচবিহারে ৭৮.৬৮ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৭৯.৪৪ শতাংশ, দার্জিলিংয়ে ৬৫.৮৬ শতাংশ ভোট পড়েছে।
হুগলিতে ৭৮.০৭ শতাংশ, হাওড়ায় ৭৯.৩৩ শতাংশ, জলপাইগুড়িতে ৮১.৪৫ শতাংশ, ঝাড়গ্রামে ৮২.৪৭ শতাংশ, কালিম্পংয়ে ৬৭.২১ শতাংশ, মালদহে ৮০.০৬ শতাংশ, মুর্শিদাবাদে ৮০.৯৬ শতাংশ, নদিয়ায় ৮০.৫৮ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৮০.৪৯ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৭২.৫১ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮২.৫৯ শতাংশ ভোট পড়েছে।
পূর্ব বর্ধমানে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮০.১৩ শতাংশ ভোটার। পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভোটদানের হার ৮১.৪৪ শতাংশ করে। উত্তর দিনাজপুরে ভোট পড়েছে ৭৯.৫৯ শতাংশ।












Click it and Unblock the Notifications