Panchayat Election 2023:'বিজেপির আয়ু আর ৬ মাস', পঞ্চায়েতের প্রচার মঞ্চ থেকে মোদী সরকারকে ডেডলাইন মমতার
মহাজোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। পাটনায় একদফায় বৈঠক সেরে ফেলেছে বিরোধীরা। এবার সিমলায় নেক্সট মিটিং। পঞ্চায়েত ভোটের প্রচারেও তৃণমূল কংগ্রেস সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল বিরোধী ঐক্যের সুর।
গতকাল কোচবিহারের প্রচার সভা থেকে যেমন বিরোধী ঐক্য নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি। মঙ্গলবার আবার জলপাইগুড়ির সভা থেকে বিরোধী ঐক্য নিয়ে সুর চড়িয়েছেন তিনি। জলপাইগুড়ির সভা থেকে রীতিমতো মোদী সরকারের ডেডলাইন বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন,' বিজেপির আয়ু মাত্র ৬ মাস। আগামী বছর ফেব্রুয়ারি,মার্চ মাসে লোকসভা ভোট। আমি যদি ভারতবর্ষকে চিনি, বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আগামী দিনে নরেন্দ্র মোদিকে সরানোর শপথ নেওয়ার দিন। আমরা জোট করব। কিন্তু এখানে বিজেপি কংগ্রেস সিপিআইএম যে ভাবে কাজ করছে তাদের মুখ ভোতা করে দেব আমরা। মানুষের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করতে নেই'।

এদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভোপালের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন। সারদা কাণ্ড থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি। ২৩০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম িনয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।












Click it and Unblock the Notifications