Panchayat Election 2023: বালির ঘড়ির মতো ছুটছে সময়, বাকি বাহিনী কোথায়? শেষে কি রাজ্যপুলিশই ভরসা?
ছুটছে সময়। কিন্তু এখনও বাহিনীর দেখা নেই। বাকি বাহিনী এখনও পাঠায়নি কেন্দ্র। ৮২২ কোম্পানি রাজ্যের পঞ্চায়েত ভোটের জন্য চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তার মধ্যে মাত্র ৩১৫ কোম্পানি বাহিনী এসেছে রাজ্যে। বাকি বাহিনীর এখনও দেখা নেই।
এদিকে সময় ক্রমশ ফুরিয়ে আসছে সময়। তারপরেও বাকি বাহিনী পাঠানো নিয়ে কোনও কথাই বলছে না কেন্দ্র। প্রতিবুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে পরিকল্পনা করা হয়েছিল। যে দাবি তুলেছিল বিরোধীরা। সেটা কি শেষ পর্যন্ত সম্ভব হবে? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পঞ্চায়েত ভোটে বাহিনী মোতায়েন নিয়ে প্রথম থেকেই জটিলতা তৈরি হয়েছিল। মনোনয়নে সন্ত্রাসপর্ব দেশে হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন তাতে রাজি ছিল না। এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা। রাজ্য সরকারও দ্বারস্থ হয়েছিল সেখানে। কিন্তু সুপ্রিম কোর্টে তীব্র ভৎসনার মুখে পড়তে হয় রাজ্য নির্বাচন কমিশনকে। শেষে হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় কমিশন।
প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল। কিন্তু তার প্রতিবাদে একেবারে হাইকোর্টে অভিযোগ জানায় বিরোধীরা। খুনোখুনি হানাহানি যেভাবে চলছে রাজ্যে তাতে প্রতি জেলায় এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোটে নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না। শেষে হাইকোর্টের কড়া নির্দেশে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়। তার মধ্যে মাত্র ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে কেন্দ্র।
ভোটের মাত্র আর কয়েক ঘণ্টা বাকি। জেলায় জেলায় এখনও চলছে হানাহানি। রক্ত ঝরছে একাধিক জায়গায়। তার পরেও এখনও বাকি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও কথাই বলছে না কেন্দ্র। কখন আসবে বাকি বাহিনী তাই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী কীভাবে মোতায়েন করা হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে প্রতি বুথে ৪ জন করে জওয়ান মোতায়েন করতেই হবে। কিন্তু এখন যা পরিস্থিতি। যতজন বাহিনী রাজ্যে রয়েেছ তাতে প্রতি বুথে চারজন করে কেন্দ্রীয় বািহনী মোতায়েন করা সম্ভব হবে কি করে। পঞ্চায়েত ভোটে রাজ্যে মোট ৬১,৬৩৬টি বুথ রয়েছে। প্রতি বুথে একজনকরে কেন্দ্রীয় বাহিনী এবং একজন করে রাজ্য পুলিশ মোতায়েন করার পরিকল্পনা করেছিল কমিশন। কিন্তু প্রতিবুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে।
যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে একটি বুথ রয়েছে এমন কেন্দ্রে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকতে হবে। দুটি বুত রয়েছে এমন কেন্দ্রে ৬ জন কেন্দ্রীয় বািহনী, ৪টি বুথ রয়েছে এমন কেন্দ্রে ৮ জন জওয়ান এবং ৬টি বুথ রয়েছে এমন কেন্দ্রে ১২ জন জওয়ান ও তার বেশি বুথ থাকলে সেই কেন্দ্রে ১৬ জন জওয়ান মোতায়েন করতে হবে। সেই সঙ্গে স্ট্রং রুমে এক জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে।












Click it and Unblock the Notifications