Panchayat Election 2023: ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ কীভাবে কাজ করবে, গাইড লাইন কমিশনের
পঞ্চায়েত নির্বাচনে অবশেষে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী আসছে। নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার রাতের মধ্যে সম্পূর্ণ বাহিনী চলে আসবেষ নির্ধারিত বুথে পৌঁছেও যাবে। তাঁদের সঙ্গে সমন্বয় বজায় রেখে রাজ্য পুলিশ কীভাবে কাজ করবে তার জন্য গাইড লাইন প্রকাশ করল নির্বাচন কমিশন
শুক্রবার রাজ্যে সম্পূর্ন বাহিনী চলে আসবে বলে জানাল রাজ্য নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ৪৮৫ কোম্পানির মধ্যে ২৬৩ কোম্পানি বাহিনী ঢুকে গিয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, দ্রুততার সঙ্গে বাহিনী ঢুকতে শুরু করেছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। আগেই ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

আর এইসব কেন্রীজ্য় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ সমন্বয় বজায় রেখে কাজ করবে। আগের পরিকল্পনা মতোই বাস্তবায়িত হবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে রাজ্য পুলিশ কীভাবে কাজ করবে, সেই মর্মে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেই গাইডলাইন মেনেই মোতায়েন করা হচ্ছে পুলিশ।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রত্যেক বুথে ১ জন করে সশস্ত্র কনস্টেবল থাকবে। আর প্রত্যেক সেক্টরে ১ জন অফিসার। প্রত্যেক আরটি মোবাইলে ১ জন ইন্সপেক্টর এবং ১ জন সশস্ত্র কনস্টেবল থাকবে। আর প্রত্যেক এইচআরএফএসে ১ জন করে ইন্সপেক্টর, ২ জন সশস্ত্র কনস্টেবল, ১ জন কনস্টেবল গ্যাস গান, ১ জন লাঠিধারী কনস্টেবল থাকবে।

এছাড়া প্রত্যেক ডিসিআরসি-তে ১ জন অফিসার, ২ জন সশস্ত্র কনস্টেবল, ২ জন লাঠিধারী কনস্টেবল থাকবে। স্ট্রংরুমে ২ জন অফিসার, ৮ জন সশস্ত্র কনস্টেবলকে রাখতে হবে। এইভাবেই পুলিশ সজ্জায় শনিবার ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের লক্ষ্য হিংসামুক্ত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংঘটিত করা। সেই চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছেন তাঁরা।












Click it and Unblock the Notifications