Panchayat Election 2023: পাপের বোঝা বেশিদিন বইতে পারবেন না! মমতাকে চ্যালেঞ্জ অধীরের

নির্বাচনের একদিন আগে মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় গর্জে উঠলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, এই পাপের বোঝা আপনি বেশিদিন বইতে পারবেন না। আপনার পতন অবধারিত।

অধীর চৌধুরী বলেন, পৃথিবীতে অত্যাচার করে হিংসার লেলিহান শিখা জ্বালিয়ে কোনো শাসক টিকে থাকতে পারেনি, আপনিও পারবেন না। একদিন বা দুদিন বা কিছুদিন টিকে থাকতে পারলেও সারা জীবন টিকে থাকতে আপনি পারবেন না। ইসলামপুরে কংগ্রেস কর্মীর বাড়িতে যাওয়ার আগে বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন অধীর চৌধুরী।

Adhir Chowdhury

তাঁর কথায়, কে তৃণমূল আর কে বিজেপি বা সিপিএম কিংবা কে কংগ্রেস সেটা বড়ো কথা নয়, মানুষের ভোটে মানুষ অংশগ্রহণ করবে, সেখানে গুলি কেন, সেখানে বোমা কেন, সেখানে খুন কেন? আমার দাবি, যেমন আমাদের জীবনে দুর্গা পূজা আছে, কালীপূজা আছে, ঠিক তেমনই গ্রামীণ ভারতবর্ষে পঞ্চায়েত নির্বাচনও আছে।

এই পঞ্চায়েত নির্বাচন গ্রামীন ভারতবর্ষের একটি রাজনৈতিক উৎসব। সেখানে কেন এত হানাহানি? কেন দলের কর্মীর ওপরে হামলা হবে? সে কংগ্রেস হোক বা তৃণমূল, কিংবা সিপিএম বা বিজেপি- আমরা সবাই তো আগে নাগরিক! নাগরিকের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা সবার আগে দরকার।

অধীর বলেন, নাগরিকরা যদি ভোটই দিতে না পারবে, তাহলে সংবিধান রেখে লাভ কি, পঞ্চায়েত রাজ ব্যবস্থা তুলে দেওয়া হোক। এদিন মমতার পাশাপাশি অভিষেককেও একহাত নেন অধীর চৌধুরী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ঘটনাবলী আজ উল্টো কথা বলছে খোকাবাবু অনেক ঘটনা জানেন, অনেক ঘটনা জানেন না। উনি চোখ দিয়ে শোনেন আর কান দিয়ে দেখেন। তাই কিছুই দেখতে পান না, কিছুই শুনতে পান না।

এদিন মুর্শিদাবাদের রানিনগরের ইসলামপুরে এক কংগ্রেস কর্মী মৃত্যুর ঘটনায় অধীর চৌধুরী তাঁর পরিবারের পাশে দাঁড়ান। খুন হওয়া কংগ্রেস কর্মী অভিনন্দন মণ্ডলের বাড়িতে যান তিনি। বাড়ির সামনে অভিনন্দন মণ্ডল বসে থাকা অবস্থায় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর ওপরে হামলা চালায়।

সেই ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। যদিও এই অভিযোগ তৃণমূলের পরক্ষ থেকে অস্বীকার করা হয়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন অধীর চৌধুরী। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন অধীর চৌধুরী।

মুর্শিদাবাদ জেলার রানিনগরে পুলিশের সাথে তর্কাতর্কি ও বচসায় জড়িয়ে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রানিনগরে নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে দেখা করে ফেরার পথেই পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা হয় অধীর চৌধুরী। এদিকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত কংগ্রেস কর্মীকে দেখতে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+