৯৬ শতাংশ ভোট পড়েছে একটি বুথে, বহু বুথে ৯০ শতাংশ, নন্দীগ্রামে কীসের লক্ষণ
৯৬ শতাংশ ভোট পড়েছে একটি বুথে, বহু বুথে ৯০ শতাংশ, নন্দীগ্রামে কীসের লক্ষণ
নন্দীগ্রামের হাইভোল্টেজ ভোট সাঙ্গ হয়েছে। দুই হেভিওয়েটই দাবি করেছেন তিনিই জিতছেন। বৃহস্পতিবার ভোটপর্বে বারবার শুভেন্দু অধিকারী একগাল হেসে জবাব দিয়েছেন আমাদের ভোট ভোলা হচ্ছে। দুটোর মধ্যেই ৭০ শতাংশ ভোট পড়েছে। বেগম হারছেন এবার। পাল্টা মমতা জানিয়ে দিয়েছেন তিনি জিতছেনই। ৯০ শতাংশ ভোটে জিতবেন।

নন্দীগ্রামে কত শতাংশ ভোট পড়েছে
এরই মধ্যে নন্দীগ্রামের যে ভোট শতাংশ সামনে এসেছে, তা দেখে চমকে ওঠার জোগাড়। এদিন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, নন্দীগ্রামে ভোট পড়েছে ৮৮.০১ শতাংশ। অর্থাৎ নন্দীগ্রামে যেখানে ভোটার ২ লক্ষ ৫৭ হাজার। সেখানে প্রদত্ত ভোট ২ লক্ষ ২৬ হাজার।

একটি বুথে ভোট পড়েছে ৯৬ শতাংশ
নন্দীগ্রামের অনেক বুথে ভোট পড়েছে ৯০ শতাংশের উপরে। আবার একটি বুথে ভোট পড়েছে ৯৬ শতাংশ। এই পরিসংখ্যানই ভাবাচ্ছে। তবে কি এত কেন্দ্রীয় বাহিনী, এত ব্যবস্থা সত্ত্বেও হাইপ্রোফাইল কেন্দ্রে চুটিয়ে রিগিং হয়েছে। তা না হলে এত ভোটের রমরমা কী করে হয়! প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

হিন্দুপ্রধান বুথগুলিতেই বেশি ৯০ শতাংশ ভোট
ভেটুরিয়া কোহিনুর স্কুলের বুথে ভোট পড়েছে ৯৬-০৬ শতাংশ। ওই বুথে মোট ভোটার রয়েছেন ৮৩৭ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৮০৪ জন। আবার এমন অনেক বুথ রয়েছে যেখানে ৯৫ শতাংশের আশেপাশে রয়েছে প্রদত্ত ভোট। শুভেন্দু ঘনিষ্ঠরা তো ফলাও করে বলছেন নন্দীগ্রামের হিন্দুপ্রধান এলাকার বুথগুলিতেই বেশি ৯০ শতাংশ ভোট পড়েছে।

নন্দীগ্রামে কে জিতছেন, দাবি-পাল্টা দাবি
শুভেন্দু জোর দিয়েই বলছেন, আমি ২০০ শতাংশ নিশ্চিত নন্দীগ্রামে বিজেপিই জিতছে। এবং এমন কথাও বলছেন, আমি বড় কথা নয়, বিজেপি জিতছে এটাই বড় কথা। আবার মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারও জোর দিয়ে বলেছেন, নন্দীগ্রামে আমি ভালোভাবেই জিতব। এখনও অন্য আসনগুলিও জিততে হবে।












Click it and Unblock the Notifications