হাতে কালো টাকা আছে বলেই বিরোধিতা, রূপার নিশানায় মমতা

যাঁদের হাতে কালো টাকা রয়েছে, তাঁরাই ক্ষিপ্ত হয়ে উঠছেন এই নোট বাতিলের সিদ্ধান্তে। এবার গর্জে উঠলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

নন্দীগ্রাম, ১১ নভেম্বর : যাঁদের হাতে কালো টাকা রয়েছে, তাঁরাই ক্ষিপ্ত হয়ে উঠছেন এই নোট বাতিলের সিদ্ধান্তে। এবার গর্জে উঠলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। শুক্রবার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্বুজ মোহান্তির হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে নন্দীগ্রামের সভায় তোপ দাগলেন তিনি। নাম না করলেও নিশানায় সেই বাংলার মুখ্যমন্ত্রীই।

আগাম কোনও নোটিশ ছাড়াই হঠাৎ করে ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই বাংলা থেকে সবথেকে বেশি সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করতেও পিছপা হননি। কেন্দ্রের সরকার সাধারণ মানুষের সঙ্গে নেই বলেই তিনি অভিমত ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রীর এই সমালোনারই কড়া জবাব এদিন দিলেন রূপা গঙ্গোপাধ্যায়।

হাতে কালো টাকা আছে বলেই বিরোধিতা, রূপার নিশানায় মমতা

মমতার বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠে তাঁর মন্তব্য, সাধারণ মানুষের এই নিয়ে কোনও সমস্যা নেই। ৫০০ ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তে তাঁরাই ক্ষিপ্ত হয়ে উঠেছেন, যাঁদের হাতে কালো টাকা রয়েছে। এদিন রূপাদেবী প্রশ্ন তোলেন, দেশের অন্য প্রদেশের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে বেজায় খুশি। আসলে যাঁদের কালো টাকা থাকবে, তাঁদেরই মাথাব্যাথা বাড়বে।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রূপার এই সব কথা মুখ্যমন্ত্রীকে নিশানা করেই। শুক্রবার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে তেখালি ব্রিজ পর্যন্ত মিছিল করেন দলীয় প্রার্থীর সমর্থনে। এদিন এই মিছিলকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

যথেষ্ট ভিড়ও জমিয়েছিলেন সমর্থকরা। টোটো গাড়িতে করে মিছিল হয়। বেশ কিছু গাড়ি আটক করা হয় বলে অভিযোগ। রূপার অভিযোগ, নন্দীগ্রামে বিরোধীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না। প্রচারে বাধা দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+