North Bengal Weather News: রবিবার থেকে বাড়বে বৃষ্টি, উত্তরের জেলা গুলিতে অতিভারী বর্ষণের সতর্কতা
North Bengal Weather News: দক্ষিণবঙ্গে পঞ্চায়েত ভোটে আবহাওয়া কাঁটা না হলেও উত্তরবঙ্গে কিন্তু চাপ রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা অর্থাৎ মালদহ, কোচবিহার, দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে উপরের দিকের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দাপট। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ধসের সম্ভাবনা রয়েছে। সেকারণে আগে থেকেই পর্যটকদের সতর্ক করা হয়েছে সেখানে। বেশি বৃষ্টি হলে যেন কেউ হোটেল থেকে না েবরোন এবং নিরাপদ স্থানে নিজেদের সুরক্ষিত রাখেন।

বর্ষা প্রবেশ করার পর থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণ চলছে। অতিবর্ষণের জেরে বেশ কয়েকবার ধ্বসও নেমেছে পাহাড়ে। যার জেরে অনেক রাস্তা বন্ধ ছিল। সিকিমে ভারী বর্ষণের কারণে অনেক পর্যটক সেখানে আটকে পড়েছিলেন। সেনাবাহিনীর তাঁদের উদ্ধার করে। যদিও সিকিমে এখন পরিস্থিতি অনেকটাই ভাল। সেই সঙ্গে সিকিমের মুখ্যমন্ত্রী নতুন করে পর্যটকদের বেড়াতে আসার আহ্বান জানিয়েছেন।
আগামীকাল থেকেই উত্তরবঙ্গের সব জেলাতেই বাড়বে বৃষ্টির দাপট। এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বর্ষণের কারণে ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। একাধিক জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কালজানির নদীর জল বাড়তে শুরু করেছে। একাধিক জায়গায় নীচু এলাকায় কালজানি নদীর জল ঢুকে প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি কমবে আগামী ২৪ ঘণ্টায়। তার জেরে বাড়বে ভ্যাপসা গরম। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শুক্রবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। তারসঙ্গে থাকবে গরমও।












Click it and Unblock the Notifications