জগদ্ধাত্রী পুজোয় শোভাযাত্রা নয়, কড়া নির্দেশ হাইকোর্টের

জগদ্ধাত্রী পুজোয় শোভাযাত্রা নয়, কড়া নির্দেশ হাইকোর্টের

জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। কাজেই রাতভর জগদ্ধাত্রী পুজো দেখার সুযোগ মিললেও চন্দননগরের প্রসিদ্ধ বিসর্জন এবার আর দেখা যাবে না ।

রাতে ঠাকুর দেখায় ছাড়

রাতে ঠাকুর দেখায় ছাড়

কালীপুজো, ছট পুজোর পর জগদ্ধাত্রীপুজোতেও রাতের ঠাকুর দেখায় ছাড় দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পঞ্চমীর দিন পুজোর উদ্বোধন করে ঘোষণা করেছিলেন সেকথা। নইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতের ঠাকুর দেখায় নিষেধাজ্ঞা বহাল করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে তার অনুমতি দেন। জগত বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। বাইরে থেকেও লোকে চন্দননগরে যান ঠাকুর দেখতে। পুজোর চারদিন জমজমাট ভিড় হয়। করোনার সংক্রমণের আশঙ্কায় জেলা প্রশাসন প্রথমে অনুমতি দেয়নি। পরে মুখ্যমন্ত্রী উৎসবের কথা ভেবে নাইট কার্ফু কেবল মাত্র হুগলি এবং নদিয়া জেলায় ছাড় দিয়েছেন জগদ্ধাত্রী পুজোর চারদিন।

বিসর্জনের শোভাযাত্রায় না

বিসর্জনের শোভাযাত্রায় না

জগদ্ধাত্রীপুজোর বিসর্জনের শোভাযাত্রা হয় দেখার মত। চন্দননগর থেকে কৃষ্ণনগর এই দুই জায়গায় জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ হল বিসর্জনের শোভা যাত্রা। সেটা দেখতেই মানুষ ভিঁড় করেন। কিন্তু এবার আর সেই বিসর্জনের শোভা যাত্রা হচ্ছে না। কারণ কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রায় দিয়েছে এবার জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের কোনও শোভাযাত্রা হবে না। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

কেন নিষেধাজ্ঞা

কেন নিষেধাজ্ঞা

গতকয়েকদিন ধরেই কৃষ্ণনগরের বাসিন্দারা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন শোভাযাত্রার সময় কেন সং করতে দেওয়া হবে না তার প্রতিবাদে। সেই অবরোধের জেরে মালদহের একটি সাতবছরের শিশু অ্যাম্বুলেন্সেই প্রাণ হারায়। তাই নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দােয়র হয়েছিল। সেই মামলার রায়েই হাইকোর্ট এই নির্দেশিকা জারি করেছে। তাতেই বলা হয়েছে বাঁশের মাচায় করে ২ কিলোমিটার পর্যন্ত পথ নিয়ে যাওয়ার যে রীতি রয়েছে েসটা আর হবে না বলে জানিয়েছে হাইকোর্ট।

‌চন্দননগরে দুর্গাপুজো

‌চন্দননগরে দুর্গাপুজো

চন্দননগরে শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো। ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। আজ জগদ্ধাত্রী পুজোর মহাসপ্তমী। শোভা যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই হয়তো মুষরে পড়েছেন। কিন্তু কৃষ্ণনগরের শোভাযাত্রা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেটা চন্দননগরের ক্ষেত্রেও কার্যকর হবে কিনা তা এখনও স্পষ্ট করা হয়নি। কারণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে ভিড় করেন অসংখ্য মানুষ।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+