তেজস্বীকে সঙ্গে নিয়ে কলকাতায় পা রাখলেন নীতীশ, নবান্নে মমতার সঙ্গে বৈঠক ঘিরে তুমুল জল্পনা

রাজ্যে এলেন বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে রাজ্যে এলেন তিনি। নবান্নে গিয়েছেন নীতীশ কুমার। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

নীতীশ কুমারের কলকাতায় পা রাখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধী ঐক্যে শান দিতেই নীতীশের এই কলকাতায় পা রাখা বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই দেশ জুড়ে বিরোধী ঐক্যের তৎপরতা শুরু হয়ে গিয়েছে।

তেজস্বীকে সঙ্গে নিয়ে কলকাতায় পা রাখলেন নীতীশ

বাজেট অধিবেশনের পর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলি একে অপরের সঙ্গে বৈঠক শুরু করেছিল। শরদ পাওয়ার সোজা মুম্বই থেকে দিল্লিতে উড়ে এসেছিলেন কংগ্রেসে সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করার জন্য। ওদিকে আবার নীতীশ কুমার ফোন করে কথা বলেছিলেন ডিএমকে সুপ্রিমো স্টালিনের সঙ্গে। কথা বলেছিলেন অখিলেশ যাদবের সঙ্গেও।

মাঝে বিজেপির সঙ্গে জোট গড়ে বিহারে সরকার গড়েছিলেন িতনি। কিন্তু শেষ পর্যন্ত সেই জোট সুখের হয়নি। ধীরে ধীরে বিজেপি তাঁকে গ্রাস করে নিচ্ছে বুঝতে পেরেই বিজেপি জোট ভেঙে বেড়িয়ে এসে পুরনো সঙ্গে আরজেডিকে সঙ্গে নিয়ে সরকার গড়েন নীতীশ কুমার। তেজস্বী যাদবকে ডেপুটি রেখে এখন বিহারে সরকার পরিচালনা করছেন তিনি।

তেজস্বীকে সঙ্গে নিয়ে কলকাতায় পা রাখলেন নীতীশ

নতুন করে মহাজোটে সামিল হয়েছে নীতীশ। বিহারে নতুন জোট সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধী সহ অন্যান্য অবিজেপি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সেসময় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়নি তাঁর। তৃণমূল কংগ্রেসেরও কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছিলেন।

বাজেট অধিবেশনে একক ভাবেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের পরেই কংগ্রেসের হয়ে কথা বলতে শুরু করে তৃণমূল। তারপরেই বিরোধী ঐক্য নিয়ে তৎপর হন তিনি। এবং তারপরেই কলকাতায় আসেন কুমারস্বামী। জেডিএস সুপ্রিমোর কলকাতা সফরের মাঝেই গোটা দেশেই অবিজেপি দলগুলির মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছিল।

তেজস্বীকে সঙ্গে নিয়ে কলকাতায় পা রাখলেন নীতীশ

তারপরেই নীতীশ কুমারের কলকাতা সফর। নীতীশ কুমারের এই কলকাতা সফর যে বিরোধী ঐক্যকে সামনে রেখেই সেকথা আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। সোমবার দুপুরে ডেপুটি তেজস্বীকে সঙ্গে নিয়ে কলকাতায় পা রাখেন নীতীশ কুমার। তাঁকে বিমান বন্দরে স্বাগত জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু এবং ফিরহাদ হাকিম। তারপরেই নবান্নে বেশ কয়েক মিনিট বৈঠক হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নীতীশ কুমার ও তেজস্বী যাদবের এই বৈঠক ২০২৪-কে সামনে রেখেই বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+