Vande Bharat Express Train: আরও বন্দে ভারত ট্রেন পাচ্ছে বাংলা! রবিবার মোদীর হাত ধরে নয়া রুটে ছুটবে এই ট্রেন

Vande Bharat Express Train: আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে হাওড়া। গত কয়েকদিন আগেই বেশ কয়েকটি সেমি বুলেট ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিদিনে আরও বেশ কয়েকটি ট্রেনেরও উদ্বোধনের কথা রয়েছে। দেশের একাধিক রুটের জন্য সেগুলি চলবে। জানা যাচ্ছে, সেই তালিকায় হাওড়ার নামও যুক্ত হতে পারে।

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গয়া থেকে হাওড়া রুটে (Gaya-Howrah Vande Bharat Express) একটি বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে পারে। এছাড়াও বারাণসী-দেওঘর রুটেও আরও একটি সেমি বুলেটের (Vande Bharat Express Train) উদ্বোধন প্রধানমন্ত্রী করতে পারেন বলে খবর।

Vande Bharat

'লাইভ হিন্দুস্তানে' প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দেশের একাধিক রুটের জন্য বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই তালিকায় গয়া-হাওড়া (Gaya-Howrah Vande Bharat Express) এবং বারাণসী-দেওঘর বন্দে ভারত (Vande Bharat Express Train) রয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

  • Vande Bharat Express Train: শুরু হয়েছে প্রস্তুতি

ওই সংবাদমাধ্যমের খবর, গয়া থেকে নয়া বন্দে ভারতের (Vande Bharat Express Train) উদ্বোধন হবে। এজন্য ভারতীয় রেলের তরফে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আমন্ত্রণ জানানো বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এজন্য গয়া জংশনের পাচ নম্বর প্লাটফর্মে বিশেষ উদ্বোধনের প্রস্তুতি চলছে বলে খবর। এজন্য রেল আধিকারিকরা সম্পূর্ণ প্লাটফর্ম প্রিক্ষা করে দেখেছেন। এমনকি ট্র্যাকও খতিয়ে দেখা হয়েছে বলে খবর।

  • Vande Bharat Express Train: কখন ছাড়বে এই ট্রেন?

'লাইভ হিন্দুস্তানে' প্রকাশিত খবর অনুযায়ী, গয়া থেকে ২টো বেজে ২৫ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে বন্দে ভারত (Vande Bharat Express Train) ছাড়বে। সেটি ৮ টা বেজে ৫০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। একই ভাবে হাওড়া থেকে ৬টা ৫০ মিনিটে ছাড়বে বন্দে ভারত। দুপুর ১ টা ২০ মিনিটে গয়া জংশন পৌঁছবে এই ট্রেন। দীর্ঘ যাত্রায় কোডারমা, পরেশনাথ, প্রধানখানটা, আসানসোল, দুর্গাপুর স্টেশনে দাঁড়াবে বলে জানা জাছে। দেশের নয়া এই বুলেট গয়া এবং হাওড়ার মধ্যে দূরত্ব মাত্র ৬ ঘণ্টা ৩০ মিনিটে সম্পূর্ণ করবে।

  • Vande Bharat Express Train: তালিকায় নতুন যোগ

যদিও এই বিষয়ে পূর্ব রেলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে বারাণসী-দেওঘর রুটেও আরও একটি সেমি বুলেটের উদ্বোধন আগামী ১৫ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার করতে পারেন বলে জানা যাচ্ছে। এই দুটি ট্রেন চালু হলে যাত্রী পরিবহনে অনেকটাই গতি আসবে। বলে রাখা প্রয়োজন, হাওড়া থেকে একাধিক বন্দে ভারত ছাড়ে বেশ কিছু রুটে। সেই তালিকায় যুক্ত হতে চলেছে নয়া আরও একটি ট্রেন (Vande Bharat Express Train)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+