কালিয়াগঞ্জ হাসপাতালের নিকটে সদ্যোজাত
কালিয়াগঞ্জ হাসপাতালের নিকটে সদ্যোজাত
হাসপাতাল সংলগ্ন এলাকায় এক সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া সদ্যোজাত শিশুটিকে চিকিৎসা পরিষেবার মাধ্যমে সুস্থ করে তোলার জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও চিকিৎসকেরা যত্ন সহকারে শিশুটিকে চিকিৎসা করছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি আমগাছের নীচে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান এক ব্যক্তি। এরপরই ওই ব্যক্তি এগিয়ে আসতেই তিনি দেখতে পান একটি ব্যাগের ভেতরে কাপড়ে মোড়ানো একটি সদ্যোজাত ফুটফুটে শিশুকন্যা। তারই কান্নার আওয়াজ শুনতে পান তিনি। কোনও কিছু চিন্তা ভাবনা না করেই ওই ব্যক্তি শিশুটিকে বাঁচানোর জন্য নিজের বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেবা শুশ্রুষা করতে শুরু করেন।
এরপরই তিনি সদ্যোজাত শিশুটিকে নিয়ে আসেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। বিষয়টি জানাজানি হতেই আলোড়ন ছড়িয়ে পড়ে হাসপাতালে। উদ্ধার হওয়া সদ্যোজাত শিশুটির চিকিৎসা শুরু করেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সেরা। কিন্তু ঠান্ডার কারনে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে যত্নেই আছে এবং শিশুটির চিকিৎসা করছেন রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।












Click it and Unblock the Notifications