আতঙ্কের আবহে আনন্দের বার্তা, বাংলায় এল আর এক 'ফণী'

তখন ওড়িশা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে দিঘাতেও।

তখন ওড়িশা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে দিঘাতেও। তার আগে সৈকত শহরে আশঙ্কা, উদ্বেগ, আতঙ্কের মধ্যেই সবার মুখে সহসা হাসি ফুটিয়ে এল ছোট্ট ফণী, মায়ের কোল আলো করে। ঝড়ের দিনে ঝড়ের মতোই জন্মানো ওই শিশুকন্যার নামকরণ যথার্থ হয়েছে বলেই দাবি পরিজনদের। এমনই এক ঘটনা ঘটেছে ওড়িশাতেও।

হাসি ফুটিয়ে বাংলায় এল ফণী

ফণীর প্রভাবে প্রশাসন যখন স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মারাত্মক প্রসব যন্ত্রণা ওঠে দিঘার দত্ত বাড়ির গৃহবধূর। কোনো উপায় না দেখে, দুর্যোগের মধ্যেই প্রসূতিকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় সঙ্গে সঙ্গে তাঁকে লেবার রুমেও নিয়ে যাওয়া হয়। কিছু পরেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন দত্ত বাড়ির গৃহবধূ। ফণীর দিনে জন্ম ওই শিশুর নামকরণে তাঁরা ঝড়কেই আপন করেছেন বলে জানিয়েছেন নবজাতকের ঠাকুমা কাজল দত্ত।

অন্যদিকে, এই ভয়ঙ্কর দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওড়িশার ভুবনেশ্বরের রেল হাসপাতালে ঝড়ের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক ৩২ বছরের মহিলা। পেশায় রেল কর্মীর নবজাতকের নামও আদর করে রাখা হয়েছে ফণী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+