Municipal election 2022: বিধাননগরে ৩৭ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর হাতাহাতি, একাধিক ওয়ার্ডে ঘুরছে ভুয়ো ভোটার

Municipal election 2022: বিধাননগরে ৩৭ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর হাতাহাতি, একাধিক ওয়ার্ডে ঘুরছে ভুয়ো ভোটার

বিধাননগরে বুথে বুথে সকাল থেকে তমুল উত্তেজনা। ৩৭ নম্বর ওয়ার্ডে বুথের ভেতরে ঘটল নজির বিহীন ঘটনা। বুথের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস অবং বিজেপির প্রার্থী। পুলিশ িগয়ে তাঁদের থামান। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বুথের ভেতরে। সেই সঙ্গে ৩১ নম্বর ওয়ার্ডে একের পর এক ভুয়ো ভোটার ভোট দিতে এসেছে বলে অভিযোগ। ক্যামেরায় ধরা পড়েছে তাঁদের ছবি। সংবাদ মাধ্যমের নজর এড়াতে ভোটকেন্দ্রের শৌচালয়ের মধ্যেই ঢুকে পড়েন এক ভুয়ো ভোটার।

দুই প্রার্থীর হাতাহাতি বুথের ভেতরে

সকাল থেকেই বিধাননগরে একের পর এক উত্তেজনা তৈরি হয়েছে। একাধিক বুথে ছাপ্পা ভোট এবং বহিরাগতদের ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। বিধাননগরের ৩১ নম্বর বুথে বারবারই ভুয়ো ভাটারদের বুথের ভেতরে প্রবেশের অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থী নিজে একাধিকবার ভুয়ো ভোটার ধরেছেন। এই কেন্দ্রেই প্রার্থী সব্যসাচী দত্ত। বিজেপিতে যোগ দেওয়ার পর ২০২১-র বিধানসভা ভোটের পর ফের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। বিজেপি প্রার্থী দেবাশিস জানা অভিযোগ করেছেন সকাল থেকে ৩১ নম্বর ওয়ার্ডে বহিরাগতদের নিয়ে এসে ভোট করানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিধাননগরের ২৭ নম্বর বুথে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে বুথের সামনে বহিরাগতদের নিয়ে জমায়েত করার অভিযোগ উঠেছে। এই নিয়ে সরব হয়েছেন বিজেপি প্রার্থী। তিনি নিজে বহিরাগতদের ধাওয়া করেন বলে অভিযোগ। অন্যদিকে ৩৭ নম্বর বুথে নজির বিহীন ঘটনা ঘটেছে। সেখানে বুথের ভেতরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সেখানে বাড়তি পুলিশ পাঠানো হয়েছে।
তৃণমূল কংগ্রেস প্রার্থী বহিরাগতদের নিয়ে এসে ভোট করাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থীবিধাননগরের সিএফ ব্লকে উত্তেজনা ছড়িয়েছে। ভুয়ো ভোটার ধরা পড়েছে এখানে। লাইনে দাঁড়িয়েছিলেন প্রায় জনা তিরিশেক বহিরাগত। সাংবাদিকদের দেখেই পালাতে শুরু করেন তাঁরা। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বিধাননগরের সিএফব্লকে। বিধাননগরের দশদ্রোণে এলাকায় ছাপ্পা ভোটের অভিযোগ। বুেথর মধ্যেই মোবাইল ফোন হাতে ঘুরতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। চুপ করে বসেছিলেন প্রিসাইডিং অফিসার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+