Municipal election 2022: আসানসোলে ২৭ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে পুলিশের বচসা

Municipal election 2022: আসানসোলে ২৭ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে পুলিশের বচসা

আসানসোলে ২৭ নম্বর ওয়ার্ডে তুমুল উত্তেজনা। জিতেন্দ্র তিওয়ারিকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। ২৭ নম্বর ওয়ার্ডে এবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। বুথ জ্যাম করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে ২৭ নম্বর ওয়ার্ডে বুথে ঢোকার চেষ্টা করেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি চৈতালি তিওারির নির্বাচনী এজেন্টের কাজ করছেন। তিনি অভিযোগ করেছেন পুলিশের সমানে অবৈধ জমায়েত হচ্ছে এলাকায়। এই নিয়ে পুলিশের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির তুমুল বচসা বাধে। পুলিশ তাঁকে বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। ইতিমধ্যেই কমিশনে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

 জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে পুলিশের বচসা

আসানসোল পুরনিগমের ভোটে তুমুল উত্তেজনা। জতেন্দ্র তিওয়ারিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারি তাঁর নির্বাচনী এজেন্ট হয়েছে। তাঁর অভিযোগ বাইরে থেেক লোক এনে বুথ জ্যাম করার চেষ্টা করছে বিজেপি। তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রস বহিরাগতদের নিয়ে এসে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করছে। তিনি বুথের ভেতরে ঢুকতে গেলে তাঁকে বাধা দেয় পুলিশ। এমনকী সেখান উপস্থিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গেও জিতেন্দ্র তিওয়ারির তুমুল বচসা বাধে।

জিতেন্দ্র তিওয়ারি রীতি মত হুমকি দিয়ে বলেেছন আজ যাঁরা টোয়েন্টি টোয়েন্টি খেলছেন কাল থেকে তাঁদের টেস্ট ম্যাচ খেলতে হবে। প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসকে হুমকি দিয়েছেন তিনি। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ। এর কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাঁর সঙ্গেও জিতেন্দ্র তিওয়ারির বচসা বাঁধে। তিনি অভিযোগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি ইচ্ছে করে অশান্তি তৈরির চেষ্টা করছেন। এবং জিতেন্দ্র তিওয়ারি তাঁকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+