বিজেপি সাংসদের নিজের বুথেই বড় ভাঙন, ১৯০ টি পরিবারের যোগ তৃণমূলে

বিজেপি সাংসদের নিজের বুথেই বড় ভাঙন, ১৯০ টি পরিবারের যোগ তৃণমূলে

গত দিন দশেকের মধ্যে উত্তর ২৪ পরগনায় গেরুয়া শিবিরে তৃতীয় বড় ধাক্কা। রবিবার গাঁইঘাটার ঠাকুরনগরে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নিজের বুথ থেকে ১৯০ টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছে। যদিও এইসব দলবদলকে গুরুত্বে নারাজ বিজেপি।

 গোবরডাঙা, হাবড়ায় বিজেপি থেকে তৃণমূলে যোগ

গোবরডাঙা, হাবড়ায় বিজেপি থেকে তৃণমূলে যোগ

হাবড়া ১ নম্বর ব্লকের বেরগন ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় ২০০ বিজেপি কর্মী যোগ দেন তৃণমূলে। হাবড়া ১ পঞ্চায়েত সমিচির তৃণমূল সভাপতি অজিত সাহা দলত্যাগীদের হাতে পতাকা তুলে দেন। এর আগে গত সপ্তাহে গোবরডাঙা এলাকায় প্রায় ১০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছিলেন।

গাঁইঘাটায় বড় ভাঙন বিজেপিতে

গাঁইঘাটায় বড় ভাঙন বিজেপিতে

উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপির ভাঙন অব্যাহত। জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের আহ্বানে সাড়া দিয়ে রবিবার বিকালে গাঁইঘাটার ঠাকুরনগরে বিজেপির সাংসদের নিজের বুথের থেকেই ১৯০ টি বিজেপির পরিবার যোগ দিলেন তৃণমূলে।

ডিসেম্বরের আগে সব পঞ্চায়েত আসবে তৃণমূলে দখলে

ডিসেম্বরের আগে সব পঞ্চায়েত আসবে তৃণমূলে দখলে

জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে উত্তর ২৪ পরগনার সব পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসবে। তৃণমূলস্তরে বিজেপির যেসব জন প্রতিনিধি রয়েছেন, তাঁরা দলের প্রতি অসন্তুষ্ট বলে দাবি করেছেন তিনি।

নাটক বলে কটাক্ষ বিজেপির

নাটক বলে কটাক্ষ বিজেপির

রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের খবর আসছে মাঝে মধ্যেই। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের এই প্রক্রিয়াকে নাটক বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+