হুগলিতে বাম ও বিজেপি থেকে দলে দলে যোগ তৃণমূলে! পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি দিলীপ যাদবের
হুগলিতে বাম ও বিজেপি থেকে দলে দলে যোগ তৃণমূলে! পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি দিলীপ যাদবের
মানুষকে চেনা যায়, কে বন্ধু, সংকটের সময়, বিপদে সময়। করোনাই হোক কিংবা আম্ফান, একটি রাজনৈতিক দলই মানুষের পাশে রয়েছে। দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব। তাঁর দাবি বিজেপি খালি ভাষণ দেয়, আর তৃণমূল মানুষের জন্য কাজ করে।

পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
দিলীপ যাদব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার জন্য পথ দেখিয়েছেন। আর তাঁর দেখানো পথেই একেবারে ওপর থেকে বুথস্তর পর্যন্ত কর্মীরা সাধারণ মানুষে পাশে দাঁড়িয়েছেন। তাই মানুষের আস্থা ফিরেছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজেপিকে কটাক্ষ
বিজেপিকে কটাক্ষ করে দিলীপ যাদব দাবি করেন, বিজেপি ভাষণ দেয় আর তৃণমূল মানুষের জন্য কাজ করে।

মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি ভ্রান্ত নীতি নিয়ে চলছে। আর মানুষকে বিভ্রান্ত করছে।

সিপিএম ও বিজেপি থেকে সামিল শ'খানেক কর্মী সমর্থক
এদিন হুগলির কোন্ননগরের কানাইপুরে তৃণমূলের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিজেপি ও সিপিএম ছেড়া প্রায় শ'খানের মানুষ তৃণমূলে যোদ দেন বলে ঘাসফুল শিবির থেকে দাবি করা হয়েছে। দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দিলীপ যাদব।












Click it and Unblock the Notifications