পরীক্ষার সংখ্যা বাড়তেই পশ্চিমবঙ্গে বাড়ল করোনায় আক্রান্ত! পরপর দুদিন কলকাতায় চিন্তা বাড়াল মৃত্যুর সংখ্যা
বুধবার ১৬২৮, বৃহস্পতিবার ১৫৯০, শুক্রবার ১৫৪১, শনিবার ১২৫৩, রবিবার ১৪৩৫ । গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা কমছে ধীরে ধীরে। একমাত্র শনিবার তা অনেকইটাই কমে গিয়েছিল। এদিন স্বাস্থ্য
বুধবার ১৬২৮, বৃহস্পতিবার ১৫৯০, শুক্রবার ১৫৪১, শনিবার ১২৫৩, রবিবার ১৪৩৫ । গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা কমছে ধীরে ধীরে। একমাত্র শনিবার তা অনেকইটাই কমে গিয়েছিল। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ২৯ জনের। এদিন সুস্থ হয়েছেন ১৭৪০ জন। এদিন শনিবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৫. ৬৬ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯৫.৭৩% ।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৪৭, ৪৪৩
রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৪৩৫ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৪৭, ৪৪৩ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩, ৭৭৪ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ২৪, ০৭১ জন। গত ২৪ ঘন্টায় ১,৭৪০ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায় ( ৪৫৯), এরপরেই রয়েছে কলকাতা ( ৪১১)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ( ১২৬)।

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা
এদিনও সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। তারপরেই রয়েছে কলকাতা। শনিবারেও ছিল একই পরিস্থিতি। এদিন কলকাতায় ৩১৫ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৮, কোচবিহারে ২৮, দার্জিলিং ৪৫, কালিম্পং ৮ , জলপাইগুড়ি ৩৫, উত্তর দিনাজপুরে ১১, দক্ষিণ দিনাজপুরে ৩, মালদহ ২৪, মুর্শিদাবাদে ২৫, নদিয়া ৭২, বীরভূম ৩১, পুরুলিয়া ২২, বাঁকুড়ায় ৩৩, ঝাড়গ্রাম ৭, পশ্চিম মেদিনীপুরে ৪৫, পূর্ব মেদিনীপুর ৪৩, পূর্ব বর্ধমান ৩৩, পশ্চিম বর্ধমান ৬৫, হাওড়া ৮৫, হুগলিতে ৭৮, উত্তর ২৪ পরগনায় ৩৩৮, দক্ষিণ ২৪ পরগনায় ৮১ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার
শনিবারের তুলনায় তুলনায় রবিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। শনিবার সুস্থতার হার ছিল ৯৫. ৬৬ %। রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৭৩% । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৫. ৮২% । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৫%-এ।

মৃত্যু হয়েছে ২৯ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ৩৩ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৯,৫৯৮-তে।

কলকাতায় মৃত্যু ২৯২৯ জনের
এদিন যে ২৯ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৩ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২৯২৯ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৩০০ জনের। এদিন সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৯৯৩ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৬৬৫ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৩ ও ২ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম বর্ধমানে মৃত্যু হয়েছে ৩ জনের। পরপর দুদিন কলকাতায় মৃত্যু হয়েছে ১২ জন করে রোগীর।

স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ৩৮, ১১৮ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ৩০, ৬৪১ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৬৯, ৬৫, ৭২৬ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৭.৮৬%।












Click it and Unblock the Notifications