বাংলার কৃষকদের কাছে যাচ্ছে টাকা, বড় ঘোষণা করলেন মমতা
রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকবন্ধু প্রকল্পে আর্থিক সাহায্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী। আজ বুধবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেল থেকে এই বার্তা দিলেন তিনি৷
রাজ্যের এক লক্ষ পাঁচ হাজার কৃষক ও বর্গাদারকে আর্থিক সাহায্য করা হবে। শুধু তাই নয়, এবার রবি মরসুমে প্রচুর কৃষক ঠিকভাবে ফসল তুলতে পারেননি৷ তাদের আর্থিক ক্ষতি হয়েছে৷ তাদের আর্থিক সাহায্য করা হবে।

'বাংলা শস্য বিমা'র আওতায় সারা রাজ্যের ২ লক্ষ ১০ হাজার কৃষককে সাহায্য করা হচ্ছে। সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৯৩ কোটি টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। এই কথা জানানো হল। এছাড়া কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে রাজ্যজুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে টাকা দেওয়া হল। সেই প্রকল্পের জন্য ২ হাজার ৯০০ কোটি টাকা খরচ হল।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, " আমাদের সরকার 'বাংলা শস্য বিমা' চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবেই আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন। এজন্য তাদের কোনও টাকাও দিতে হচ্ছে না। শস্যবিমার প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে।"
এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে রাজ্যজুড়ে ১ কোটি ৫ লক্ষ কৃষক ও বর্গাদারকে ২ হাজার ৯০০ কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা ‘বাংলা শস্য বীমা’র আওতায় সারা রাজ্যের ২ লক্ষ ১০ হাজার কৃষককে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৯৩ কোটি টাকা আর্থিক সহায়তাও…
— Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2024
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, " ২০১৯ সালে চালু হবার পর থেকে 'বাংলা শস্য বিমা' প্রকল্পে ১ কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩ হাজার ১৩৩ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।"
প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় বার শপথবাক্য পাঠ করেছেন নরেন্দ্র মোদী। পরের দিনই তিনি কাজ শুরু করেন। প্রথমেই তিনি কেন্দ্রীয় কৃষক প্রকল্পের ফাইলে সই করেন৷ কৃষক সম্মাননিধির টাকা যাতে কৃষকদের কাছে দ্রুত পৌঁছে যায়। সেই বিষয়ে নজর দেন।
বাংলায় কেন্দ্রের এই প্রকল্প চালু হয়নি। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকবন্ধু প্রকল্প শুরু করেছিলেন। সেই টাকা এবার দেওয়া হয়েছে বলে জানানো হল৷












Click it and Unblock the Notifications