তৃণমূলের সঙ্গ ছাড়ছেন বাংলার মানুষ! সিপিএমের কামব্যাকের লক্ষ্যে স্থির মহম্মদ সেলিম
বাংলায় সিপিএমের ফেরার ইঙ্গিত দিলেন মহম্মদ সেলিম। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্র এলাকায় একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, মানুষ এখন ভয় মুক্ত হয়ে তৃণমূলের সঙ্গ ছাড়ছেবন। তাঁরা সব ভয় ঝেড়ে ফেলে আবার সিপিএমে ভিড়ছেন। আবার জোয়ার আসার অপেক্ষা সিপিএমে।
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, যাঁরা ভয়ে তৃণমূলের সঙ্গে গিয়েছিলেন, তাঁরা এখন ওঁদের সঙ্গ ছাড়ছেন। তাঁরা আবার ফিরে আসছেন বামপন্থায়। তাই ভয় পেয়েছে তৃণমূল। ভয় দেখিয়ে নিজেরা ভয় পেয়েছে! ভয় পেয়েই ওরা সেটিং করছে বিজেপির সঙ্গে।

সেলিমের কথায়, জামাইষষ্ঠীর আগেই আম আর কাঁঠাল নিয়ে আরএসএস-এর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন সেটিং করতে। অভিষেককে নিশানা করে তিনি বলেন, এমন সময় আসবে দেখবেন শুভেন্দু আর অভিষেক এক হয়ে গিয়েছে।
মহম্মদ সেলিম বলেন, তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চিৎকার ওদের গোপন বোঝাপড়ার অংশ। ভবিষ্যতে এমন হতে পারে শুভেন্দু অধিকারী তৃণমূলকে আগলে রেখে অভিষেককে বাঁচাচ্ছেন। এদিন অভিষেককে নিশানা করে সেলিম বলেন, অভিষেক টাইগার কি ছুঁচো আমি জানি না, রয়্যাল তো বটেই।
মহম্মদ সেলিম বলেন, এক্সিকিউটিভ প্লেনে চড়েন অভিষেক। দেশের টাকা লুঠ করে বউ-শালি নিয়ে বিদেশে ঘুরে বেড়ান। রাজার রাজস্ব শেষ হলেও রাজকিয়ানা ভাব তো যায়নি। এদিকে আবার সরকারের ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোসাঁই।
সেলিম বলেন, পেনশন, প্রভিডেন্ড ফান্ড, আট ঘন্টা কাজ- এই সব কিছু আন্দোলন করে আদায় করেছে বামেরা। রাজ্য অর্থ কমিশন কিংবা সচিবরা বাড়তি ডিএ ও প্রমোশন পাওয়ার জন্য সংগ্রামী যৌথমঞ্চের উপর চাপ সৃষ্টি করছেন। এরপর তিনি বলেন, টিফিন টাইমটা কর্মীদের ব্যক্তিগত। টিফিন টাইমে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে ডাকতে পারেন না। এটার জবাব কো-অর্ডিনেশন সংগঠনই দেবে।

এর পাশাপাশি সেলিম বলেন, সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। সমস্ত অপরাধীকে গ্রেফতার করতে হবে। এদিন সারদা-কাণ্ড নিয়েও মুখ খোলেন সেলিম। তিনি বলেন, সারদা-কাণ্ডে তদন্তের দাবিতে বামেরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। আর তাতে বাধা দিয়েছিলেন মমতা।
মহম্মদ সেলিম বলেন, বড়ো বড়ো কথা না বলে যদি সাহস থাকে তো তৃণমূল কংগ্রেস ও রাজ্য় সরকার কোর্টে হিয়ে হলফনামা দিয়ে বলুন চিটফান্ড দুর্নীতি থেকে শুরু করে নারদ-কাণ্ড, কয়লাপাচার, নিয়োগ দুর্নীতির সব মামলা একসঙ্গে তদব্ত করা হোক।












Click it and Unblock the Notifications