মমতার রাজ্যে নতুন ট্যাক্সের 'আমদানি'! দুর্গাপুরের সভা থেকে নাম জানালেন মোদী

রাজ্যে নতুন ট্যাক্সের আমদানি হয়েছে। দুর্গাপুরে দলের সভা থেকে এই ট্যাক্সের নাম জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজ্যে নতুন ট্যাক্সের আমদানি হয়েছে। দুর্গাপুরে দলের সভা থেকে এই ট্যাক্সের নাম জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ট্রিপল টি হল তৃণমূল তোলাবাজি ট্যাক্স। স্কুলের বাচ্চা থেকে শুরু করে, কলেজে ভর্তি হওয়া, এমন কী শিক্ষকদেরও এই ট্যাক্স দিতে হয় বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী।

মমতার রাজ্যে নতুন ট্যাক্সের আমদানি! দুর্গাপুরের সভা থেকে নাম জানালেন মোদী

বিজেপির তালিকায় রাজ্যে সিন্ডিকেটের সঙ্গে হল নতুন একটি ট্যাক্স। দুর্গাপুরের সভা থেকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী একে তৃণমূল তোলাবাজি ট্যাক্স বললেন। তিনি বলেন, শিক্ষকদেরও এই ট্যাক্স থেকে রেহাই নেই। অনেকেই এই ট্যাক্স দিতে না পারায় চাকরি পাচ্ছেন না। আদালতের আদালতে ঘুরে বেরাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সভা থেকে অভিযোগ করেছেন, মানুষ যাতে ফ্ল্যাট, বাড়ি কিনতে গিয়ে প্রতারিত না হন, তার জন্য আইন করেছে কেন্দ্র। কিন্তু এই রাজ্যের সরকার সেই আইনকে কার্যকর করতে দিচ্ছে না। এই সরকারের সঙ্গে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের কী যোগ তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+