Weather News: ভোর থেকে ঘন কুয়াশা শহর-শহরতলীতে! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

তাপমাত্রা আরও বাড়ল। সোমবারের থেকে যা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। ভোর থেকে দেখা গিয়েছে কুয়াশার দাপটও।

ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকল শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায়। যার জেরে গাড়ির গতি শ্লথ হয়ে যায়। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৃশ্যমানতার উন্নতি হয়। তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই পরিস্থিতি, জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী দুদিন এমনই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিনে রাতের তাপমাত্রা দু-ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে পরের দুদিনে হিমালয় সংলগ্ন জেলাগুলির তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়াও জেলাগুলির কোনও কোনো জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশার দাপট দেখা দিতে পারে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রায় ২ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৪.৮ ( ১৪.৫)
বহরমপুর ১৫ (১৪)
বাঁকুড়া ১৬.৭ (১৬.৫)
বর্ধমান
কোচবিহার ৯.১ ( ৯.১)
দার্জিলিং ২.৮ (২.৮)
কালিম্পং ৭.৫ (৭.৩)
দিঘা ১৭ (১৭)
কলকাতা ১৮.৭ (১৬.৯)
দমদম ১৭ (১৬.২)
কৃষ্ণনগর ১৪.২ (১৩.২)
মালদহ ১৫.২ (১৫)
মেদিনীপুর ১৮.১ (১৭.৫)
শিলিগুড়ি ১১.৬ (১১.৪)
শ্রীনিকেতন ১৪.৯ (১৪.৫)
সুন্দরবন ১৮ (১৭.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৯.৯)
বহরমপুর (২৬.৮)
বাঁকুড়া (২৯.৯)
বর্ধমান
কোচবিহার (২৪.৫)
দার্জিলিং
কালিম্পং (১৫)
দিঘা (২৭.৪)
কলকাতা (২৮.৭)
দমদম (৩০)
কৃষ্ণনগর
মালদহ (২৫.৪)
মেদিনীপুর (৩০.৪)
শিলিগুড়ি (২৬.৫)
শ্রীনিকেতন (২৭.৪)
সুন্দরবন (২৫.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+