মুখ্যমন্ত্রীর মামার বাড়িতে পুড়ে গেল ১২ বিঘা জমির ধান! রাজনৈতিক হিংসার তত্ত্ব মানতে নারাজ পরিবার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়িতে খড়ের গাদায় আগুন ঘিরে চাঞ্চল্য। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীরর মামার বাড়ির বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়িতে খড়ের গাদায় আগুন ঘিরে চাঞ্চল্য। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীরর মামার বাড়ির বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে। পরিবারের অনেকেই রাজনীতির সঙ্গে জড়িত। মুখ্যমন্ত্রীর মামা অনিল মুখোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানের গণ্ডগোলের সঙ্গে খড়ের গাদা পোড়ানোর যোগ নেই।

এদিন দুপুর নাগাদ মুখ্যমন্ত্রীর মামার বাড়ির সংলগ্ন খড়ের খাদায় আগুন দেখে দমকলে খবর দেন পরিবারের সদস্যরা। দমকল এসে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে পুড়ে গিয়েছে ১২ বিগা জমির ধান। যা গবাদি পশুর সারা বছরের খাবার।
পরিবারের অভিযোগ ব্যক্তিগত শত্রুতার জেরে কেউ খড়ের গাদায় আগুন ধরিয়েছে।
২০১৯-এর লোকসভা নির্বাচনে কুসুম্বা গ্রামের ৪ টি বুথেই পিছিয়ে ছিল তৃণমূল। শুধু ৪টি বুথেই নয়, পঞ্চায়েত এবং বিধানসভা এলাকাতেও পিছিয়ে ছিল ঘাসফুল। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় বীরভূম জেলা পরিষদের কর্তা। তাঁর স্ত্রী রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য।












Click it and Unblock the Notifications